ধোনিকে পেতে নিজের পায়জামা বেচতে প্রস্তুত ছিলেন শাহরুখ « বাংলাখবর প্রতিদিন

ধোনিকে পেতে নিজের পায়জামা বেচতে প্রস্তুত ছিলেন শাহরুখ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩১ ডিসেম্বর, ২০২১ | ৯:০১
ডেস্ক নিউজ
আপডেটঃ ৩১ ডিসেম্বর, ২০২১ | ৯:০১
Link Copied!

আইপিএলের অন্যতম সেরা দল কলকাতা নাইট রাইডার্সের মালিক শাহরুখ খান প্রাণপণে চেয়েছিলেন ভারতের সর্বকালের সেরা অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি খেলুক তার দলের হয়ে। ধোনিকে নিলামে কেনার জন্য মরিয়া ছিলেন তিনি। ধোনিকে দলে নেওয়ার জন্য নিজের পায়জামা পর্যন্ত বিক্রি করতে প্রস্তুত ছিলেন কিং খান।

বেটিং কেলেঙ্কারির জন্য দুই বছর আইপিএলে নিষিদ্ধ ছিল চেন্নাই। ২০১৬ ও ২০১৭ সালে পুনে সুপারজায়ান্টসের হয়ে খেলেন ধোনি। ২০১৮ সালে চেন্নাইতে ফেরার আগে যে নিলাম হয়েছিল সেই সময়ই সুযোগ পেলে ধোনিকে নেওয়ার জন্য মরিয়া হয়েছিলেন কেকেআর মালিক। তখন ধোনিকে নিয়ে এক সংবাদমাধ্যমকে কিং খান বলেছিলেন ,আরে বন্ধু আমি তো ওকে আমার পাজামা বিক্রি করেও কিনে নেব। ও নিলামে তো আসুক। সত্যিই শাহরুখ খান মনে প্রাণে চেয়েছিলেন ভারতের ক্রিকেট ইতিহাসের সেরা অধিনায়ক কেকেআর জার্সি গায়ে জড়াক। ধোনি ২০১৮ সালে চেন্নাইতে ফিরে সেই বছরই চেন্নাইকে আইপিএল খেতাব এনে দেন।

অধিনায়ক হিসেবে ধোনির পারফরমেন্স শুরু থেকেই ছিল দুর্দান্ত। দুবাইতে আইপিএল ২০২১ এর ফাইনালে কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে চতুর্থবারের জন্য চেন্নাই সুপার কিংসকে আইপিএল চ্যাম্পিয়ন করেছেন ধোনি। ২০২২ সালে আইপিএলের জন্যও ধোনিকে ধরে রেখেছে চেন্নাই সুপার কিংস। ফলে আইপিএলে আরও একবছর হলুদ বাহিনীকে নেতৃত্ব দেবেন দুই আইসিসি বিশ্বকাপ ও এক চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী ভারতের প্রাক্তন অধিনায়ক। এ থেকেই বুঝা যায় আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরও আইপিএলে মহেন্দ্র সিং ধোনির মূল্য এতটুকুও কমেনি।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত