প্রথম টেস্টে তিন পেসার নিয়ে মাঠে নামবে বাংলাদেশ « বাংলাখবর প্রতিদিন

প্রথম টেস্টে তিন পেসার নিয়ে মাঠে নামবে বাংলাদেশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩১ ডিসেম্বর, ২০২১ | ৮:৫১
ডেস্ক নিউজ
আপডেটঃ ৩১ ডিসেম্বর, ২০২১ | ৮:৫১
Link Copied!

সময় আর বেশি বাকি নেই। বাংলাদেশ সময় আগামীকাল ভোর ৪টায় মাউন্ট মঙ্গানুইতে সাদা পোশাকের লড়াইয়ে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।

নতুন বছরের প্রথম ম্যাচ স্বাভাবিকভাবে রোমাঞ্চ কাজ করলেও কঠিন প্রতিপক্ষের বিপক্ষে চ্যালেঞ্জটা যে কঠিন হবে, তা ভাবাচ্ছে বাংলাদেশকে। তবুও নিজেদের পরিকল্পনা ঠিক রেখে বছর ভালো শুরু করতে চায় সফরকারীরা। সেই লক্ষ্যে প্রথম টেস্টে তিন পেসার ও এক স্পিনার নিয়ে মাঠে নামার পরিকল্পনা বাংলাদেশের।

নিউজিল্যান্ডের প্রায় নতুন ভেন্যু বে ওভাল। যেখানে কাল মুখোমুখি হবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। নতুন ভেন্যুতে উইকেট কেমন হবে সেটা নিয়ে ভাবতে হচ্ছে সফরকারীদের। তবুও আজ শুক্রবার সংবাদ সম্মেলনে একাদশ নিয়ে নিজের পরিকল্পনার কিছুটা ইঙ্গিত দিয়ে রাখলেন বাংলাদেশ দলের কোচ রাসেল ডমিঙ্গো।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে ডমিঙ্গো বলেন, ‘এখনও উইকেট দেখিনি। উইকেট দেখার পর একাদশের ব্যাপারে সিদ্ধান্ত নেব। তবে আশা করছি, ভালো উইকেটই পাব। হয়তো পেস ও স্পিন দুটোকে গুরুত্ব দিয়েই একাদশ সাজাব। চতুর্থ ও পঞ্চম দিনে উইকেটে কিছুটা স্পিন ধরবে। বাংলাদেশ দল ঐতিহ্যগতভাবে স্পিননির্ভর। তবে আমাদের দলে ভালো পেসার আছে। হয়তো তিন পেসারের ওপর ভরসা রাখব। ভারসাম্যপূর্ণ বোলিং আক্রমণই হবে। একাদশে তিন পেসার ও একজন স্পিনার থাকতে পারে।’

ঘরের মাঠে গেল টেস্টেও সাফল্য পেয়েছেন সাকিব আল হাসান। পাকিস্তানের বিপক্ষে ব্যাটে-বলে ভালো করেছেন তিনি। কিন্তু, পারিবারিক কারণে ছুটিতে গিয়ে এই সফরেও নেই সাকিব। বিশ্বসেরা অলরাউন্ডারকে ছাড়া ধুঁকতে হচ্ছে বাংলাদেশকে।

আজও ঘুরে ফিরে প্রসঙ্গ উঠল সাকিবের। তখন বাংলাদেশ কোচ বললেন, ‘সাকিবের অনুপস্থিতি অবশ্যই ক্ষতির। সে বিশ্বের সেরা অলরাউন্ডারদের একজন। তার উপস্থিতি দারুণভাবে দলকে ভারসাম্যপূর্ণ করে তোলে। শীর্ষ ছয়ে ব্যাটিং করতে পারে, বল হাতে উইকেট এনে দেয়। তাই তার অনুপস্থিতি অবশ্যই ক্ষতি। তবে, তার অনুপস্থিতিকে তরুণরা কাজে লাগাতে পারে।’

বিজ্ঞাপন

বর্তমান পরিস্থিতি উল্লেখ করে কোচ আরও বলেন, ‘কয়েক মাস ধরেই আমাদের কঠিন সময় যাচ্ছে। টেস্ট দল হিসেবে আমরা উন্নতি করছি। হয়তো ফলাফল সেটা বলছে না। কিন্তু আমরা এখন ভালো টেস্ট খেলছি। আমাদের দুই-একজন সেরা খেলোয়াড় দলে নেই। তবে তাদের জায়গায় তরুণরা এসেছে। নিউজিল্যান্ডে খুব বেশি খেলার অভিজ্ঞতা তাদের নেই। নিউজিল্যান্ডে আমাদের রেকর্ড ভালো নয়। তরুণদের জন্য এটা ভালো সুযোগ।’

সাদা পোশাকে ২০২১ সালে মোটেই ভালো যায়নি বাংলাদেশের। সবমিলিয়ে ২০২১ সালে সাত টেস্টের পাঁচটিতে হারে বাংলাদেশ। স্রেফ একটিতে জয় পায়, আর একটিতে ড্র হয়। এবার নতুন বছরে বাংলাদেশ জয় দিয়ে শুরু করতে পারবে কি না, সেটাই দেখার।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত