টেস্ট থেকে অবসরে ডি কক « বাংলাখবর প্রতিদিন

টেস্ট থেকে অবসরে ডি কক

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩১ ডিসেম্বর, ২০২১ | ৯:০৪
ডেস্ক নিউজ
আপডেটঃ ৩১ ডিসেম্বর, ২০২১ | ৯:০৪
Link Copied!

সবাইকে চমকে হঠাৎ টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা দিলেন দক্ষিণ আফ্রিকার উইকেট কিপার ব্যাটসম্যান কুইন্টন ডি’কক। সেঞ্চুরিয়ন টেস্টে ভারতের কাছে হারের পর এই ফরম্যাট থেকে তার সরে দাঁড়ানোর এলো। এক টুইটে এ তথ্য জানিয়েছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট।

যদিও নিজের অবসর ঘোষণার বিজ্ঞপ্তিতে ডি’কক জানিয়েছেন যে, এমন সিদ্ধান্ত তিনি হঠাৎ করে নেননি। বরং ভেবে চিন্তেই পা বাড়িয়েছেন ভবিষ্যতের দিকে।

টুইট করে দক্ষিণ আফ্রিকা বোর্ড জানায়, টেস্ট ক্রিকেট থেকে এই মুহূর্তে অবসর নিচ্ছেন কুইন্টন। পরিবারের সঙ্গে বেশি সময় কাটানোর জন্যই এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

ডি কক জানান, খুবই কঠিন সিদ্ধান্ত ছিল। আমি অনেক চিন্তা করেছি আমার জীবনে এখন কীসের প্রাধান্য হওয়া উচিত। আমি ও আমার স্ত্রী আমাদের প্রথম সন্তানের অপেক্ষায় আছি। আমার পরিবারই আমার কাছে সব কিছু। তাদের সঙ্গে থাকার যথেষ্ট সময় হাতে রাখতে চাই।

তিনি আরও জানান, আমি টেস্ট ক্রিকেটকে ভালোবাসি এবং যে কোনো উপায়ে দেশের প্রতিনিধিত্ব করতে গর্ববোধ করি। আমি উত্থান-পতন উপভোগ করেছি। সাফল্য উদযাপন করেছি, হতাশায় নিমজ্জিত হায়েছি। তবে আমি এখন আমার জীবনের সবচেয়ে ভালোবাসার জিনিস খুঁজে পেয়েছি। আপনার জীবনে আপনি প্রায় সবকিছুই কিনতে পারবেন, শুধু সময় ছাড়া।

দক্ষিণ আফ্রিকার হয়ে ৫৪টি টেস্ট খেলেছেন ডি’কক। লাল বলের ক্রিকেটে আন্তর্জাতিক মঞ্চে তার ব্যাট থেকে এসেছে ৩৩০০ রান। রয়েছে ৬টি শতকন। উইকেটের পিছনে দাঁড়িয়ে লুফেছেন ২২১টি ক্যাচ। ১১টি স্টাম্পও করেছেন তিনি।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত