মুমিনুলের বলে আউট হয়ে যা বললেন কনওয়ে « বাংলাখবর প্রতিদিন

মুমিনুলের বলে আউট হয়ে যা বললেন কনওয়ে

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ জানুয়ারি, ২০২২ | ৫:৩১
ডেস্ক নিউজ
আপডেটঃ ১ জানুয়ারি, ২০২২ | ৫:৩১
Link Copied!

বছরের প্রথম দিনেই বল হাতে শক্তিশালী প্রতিপক্ষ নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নেমে দুর্দান্ত শুরু করে বাংলাদেশের পেসাররা।

শুরুতেই অধিনায়ক টম ল্যাথামকে ১ রানে ফিরিয়ে দেন পেসার শরিফুল ইসলাম।

প্রথমেই উইকেট হারিয়ে বাংলাদেশি বোলারদের সমীহ করতে থাকেন কিউই ব্যাটাররা। এরইমধ্যে টানা ৬ ওভার মেডেন তুলে নেন শরিফুল-তাসকিন।

বিজ্ঞাপন

কিন্তু এমন পরিস্থিতিতে দলকে টেনে তুলেন ডেভন কনওয়ে। তুলে নেন তার টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি। সেঞ্চুরি হাঁকিয়ে দলকে স্বচ্ছন্দে সংগ্রহ বাড়িয়ে নিচ্ছিলেন।

কিন্তু ২২ রানে খেলতে থাকা কনওয়ে আউট হয়ে গেলেন। তাও কিনা পার্টটাইম বোলার মুমিনুল হকের স্পিনে।

লেগ স্টাম্পের ওপর করা মুমিনুলের নিরীহ গোছের ডেলিভারিটি বের হয়ে যাচ্ছিল। ওই বল আলতো করে খেলতে গিয়ে উইকেটের পেছনে লিটন দাসকে ক্যাচ দেন কনওয়ে।

বিজ্ঞাপন

মুমিনুল হকের এমন সাধারণ বলে কনওয়ের আউট হওয়াটা বিস্ময়ের ঠেকেছে অনেকের। সেঞ্চুরি করার পরও কি এমন নিরীহ বলে ব্যাটার আউট হয়! কনওয়ে কি ক্লান্ত হয়ে পড়েছিলেন?

এসব প্রশ্ন রাখার আগেই কনওয়ে জানালেন, তিনি নিজেই বিস্মিত আর হতাশ হয়েছেন।

দিনের খেলা শেষে নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার গ্রান্ট এলিয়ট প্রশ্ন করেন কনওয়েকে।

অপ্রত্যাশিত আউট প্রসঙ্গে কনওয়ে বলেন, ‘এটা হতাশার। দীর্ঘ এক ইনিংস খেলার পর এমন অনিয়মিত বোলারের বলে কেউ আউট হতে চায় না। তবে এখান থেকেও শেখার আছে।’

আউট হওয়ার পরও কনওয়ের দেহভঙ্গিতে সে কথাই প্রকাশ পাচ্ছিল।

সেঞ্চুরি হাঁকানোর পর অনিয়মিত বোলারের কাছে উইকেট বিলিয়ে দেওয়াটা নিউজিল্যান্ডের এই বাঁহাতি ব্যাটারের সম্ভবত বিশ্বাস হয়নি। আউট হয়ে ফেরার সময় হতাশায় বারবার মাথা নাড়ছিলেন।

২২৭ বলে ১২২ রান করে দলকে বড় সংগ্রহের পথে এগিয়ে দিয়ে গেলেন কনওয়ে।

মাউন্ট মঙ্গানুই টেস্টে ৫ উইকেটে ২৫৮ রান তুলে প্রথম দিনের খেলা শেষ করেছে নিউজিল্যান্ড।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত