উইকেট না পাওয়ায় তাসকিনকে যা বললেন ওটিস গিবসন « বাংলাখবর প্রতিদিন

উইকেট না পাওয়ায় তাসকিনকে যা বললেন ওটিস গিবসন

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ জানুয়ারি, ২০২২ | ৬:২৭
ডেস্ক নিউজ
আপডেটঃ ১ জানুয়ারি, ২০২২ | ৬:২৭
Link Copied!

মাউন্ট মুঙ্গানুই টেস্টে স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে বল হাতে আলো ছড়িয়েছেন বাংলাদেশি বোলাররা। বিশেষ করে দিনের প্রথম ঘণ্টায় দুই পেসার তাসকিন আহমেদ ও শরিফুল ইসলামের বল যেন খেলতেই পারছিলেন না কিউই ব্যাটাররা। দলীয় খাতায় ১ রান যোগ করতেই শরিফুলের দুর্দান্ত এক ডেলিভারিতে কটবিহাইন্ডের শিকার হন স্বাগতিক অধিনায়ক টম লাথাম। পরে তিনি আরও এক উইকেট শিকার করেছেন।

দিনশেষে নিউজিল্যান্ডের সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ২৫৮ রান। বাংলাদেশের হয়ে বাকি উইকেটগুলো নেন অধিনায়ক মুমিনুল হক (সেঞ্চুরি করা ডেভন কনওয়ের উইকেটটি শিকার করেন) ও পেসার এবাদত হোসেন। অন্যটি রানআউট। তবে উইকেট না পেলেও বেশ নিয়ন্ত্রিত বোলিং করেছেন তাসকিন আহমেদ। তাইতো দিনের খেলা শেষে শীষ্যদের প্রশংসা করতে কার্পণ্য করেননি পেস বোলিং কোচ ওটিস গিবসন।

তিনি বলেন, ‘আমি মনে করি বিরুদ্ধ কন্ডিশনে বেশ ভালো বোলিং করেছে আমাদের বোলাররা। তারা অনেক পরিশ্রম করেছে। নতুন বলে আমরা দারুণ ছিলাম। আমরা আরও উইকেট পেতে পারতাম। মনে রাখতে হবে, আমরা বিশ্বের সেরা টেস্ট দলের সঙ্গে খেলছি।’

বিজ্ঞাপন

এ সময় উইকেট না পাওয়ায় তাসকিনের সঙ্গে কী কথা হয়েছে সে সম্পর্কেও জানিয়েছেন ওটিস গিবসন। টাইগারদের পেস বোলিং কোচ বলেন, ‘এটাই টেস্ট ক্রিকেট, তাসকিনকে আমি এটাই বলেছি। তুমি প্রতিদিন উইকেট পাবা না। তবে আগামীকাল আরও পাঁচটি উইকেট নেওয়ার বাকি রয়েছে। হয়তো সে সেখান থেকে তিন বা চারটি উইকেট শিকার করতে পারে। দলে ফিরে সে আজ বেশ ভালো বোলিং করেছে।’

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত