কিউইদের দ্রুত অলআউট করতে আত্মবিশ্বাসী বাংলাদেশ « বাংলাখবর প্রতিদিন

কিউইদের দ্রুত অলআউট করতে আত্মবিশ্বাসী বাংলাদেশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ জানুয়ারি, ২০২২ | ৬:৩২
ডেস্ক নিউজ
আপডেটঃ ১ জানুয়ারি, ২০২২ | ৬:৩২
Link Copied!

তিন সিনিয়র ক্রিকেটার সাকিব আল হাসান, তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদকে ছাড়া নিউজিল্যান্ডের বিরুদ্ধ কন্ডিশনে কেমন খেলে বাংলাদেশ, সেটাই দেখার ছিল। তবে আশার কথা হলো, প্রাথমিক পরীক্ষায় অন্তত উতরে গেছে টাইগাররা। মাউন্ট মুঙ্গানুই টেস্টের প্রথম দিন শেষে এগিয়ে থাকতে না পারলেও বেশ ভালো অবস্থানে রয়েছে মুমিনুল বাহিনী। স্বাগতিকদের সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ২৫৮ রান।

শনিবার (১ জানুয়ারি) বাংলাদেশ সময় ভোর ৪টায় শুরু হওয়া ম্যাচে নিউজিল্যান্ডের ব্যাটিং সহায়ক উইকেটে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। দিনশেষে সফরকারীদের ঝুলিতে ৫ উইকেট। ব্যাটিংয়ে স্বীকৃত ব্যাটার বলতে আছেন কেবল হেনরি নিকোলস। রবিবার দ্বিতীয় দিন তার সঙ্গে ব্যাটিং করতে নামবেন স্পিন অলরাউন্ডার রচিন রবিন্দ্র।

এদিকে, দিনের খেলা শেষে ভিডিও বার্তায় সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন বাংলাদেশ দলের সবচেয়ে সফল বোলার শরিফুল ইসলাম। তরুণ এই পেসার জোড়া উইকেট শিকার করেছেন। এছাড়া একটি রানআউট ও অন্য দুটি উইকেট নেন অধিনায়ক মুমিনুল হক (সেঞ্চুরি করা ডেভন কনওয়ের উইকেটটি শিকার করেন) ও পেসার এবাদত হোসেন। বাংলাদেশ আশা করছে, দ্বিতীয় দিনের শুরুতেই দ্রুত কিউদের অলআউট করে দিতে সক্ষম হবেন বোলাররা।

বিজ্ঞাপন

কিউইদের দ্রুত অলআউট করার ব্যাপারে আত্মবিশ্বাসী শরিফুল ইসলাম বলেন, ‘কনওয়ে দারুণ খেলছিল। ফলে তার উইকেটটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। মুমিনুল ভাই এসে ব্রেকথ্রু এনে দিয়েছেন। ইনশাআল্লাহ আমাদের চেষ্টা থাকবে তাদেরকে এরকম রানরেটে আটকে রেখে দ্রুত অলআউট করে দেওয়ার।’

পিচ সম্পর্কে তিনি বলেন, ‘দিনের প্রথম ঘণ্টায় বল ভালো সুইং করছিল, গতি ছিল। ফলে বোলিং বেশ ভালো লেগেছে এবং উপভোগ করেছি। তবে লাঞ্চের পর পিচ একটু ভিন্ন আচরণ করতে শুরু করে। অনেকটা ফ্ল্যাট হয়ে যায়, বলও সোজাসুজি যাচ্ছিল। তখন লাইন-লেন্থ একটু পিছিয়ে বোলিং করেছি, যেন রান তোলা একটু কঠিন হয়।’

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত