‘নাসিকে কোনো কন্ট্রাক্টর সিন্ডিকেট থাকবে না’ « বাংলাখবর প্রতিদিন

‘নাসিকে কোনো কন্ট্রাক্টর সিন্ডিকেট থাকবে না’

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ জানুয়ারি, ২০২২ | ৮:৫৭
ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ জানুয়ারি, ২০২২ | ৮:৫৭
Link Copied!

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার বলেছেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন হবে জনতার। এখানে কোনো কন্ট্রাক্টর সিন্ডিকেট থাকবে না। কন্ট্রাক্টরের কোনো প্রভাব থাকবে না। যে কোনো প্রভাবের ঊর্ধ্বে উঠে জনগণের মতামতের ভিত্তিতে স্থানীয় সমস্যার সমাধান করব।

সোমবার নাসিক ২৪নং ওয়ার্ড বন্দরে নবীগঞ্জ আমিরাবাদ, কাইতাখালী দেউলী চৌরাপাড়া এলাকায় প্রচারণার সময় তিনি এসব কথা বলেন। পরে এক সংক্ষিপ্ত সমাবেশে বিএনপি নেতা এটিএম কামাল ও সাবেক বন্দর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মুকুল, নূর মোহাম্মদ পনেছ বক্তব্য রাখেন।

অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার বলেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের উন্নয়নে আমি দুইটা পরিকল্পনা নেব। একটি হচ্ছে স্বল্পমেয়াদি পরিকল্পনা ও অপরটি হচ্ছে দীর্ঘমেয়াদি পরিকল্পনা। স্বল্পমেয়াদি পরিকল্পনার মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব ব্রিজ ও টানেলসহ বর্জ্য ব্যবস্থাপনা, বায়ুদূষণ রোধ, যানজট ও জলাবদ্ধতা সমস্যার সমাধান করব।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, দীর্ঘমেয়াদি পরিকল্পনার মধ্যে আগামী একশ বছরকে সামনে রেখে গ্র্যান্ডমাস্টার প্ল্যান তৈরি করব। এ প্ল্যান জনগণের কাছে ছেড়ে দেব তাদের মতামতের জন্য। জনগণের পরামর্শক্রমে একটি মাস্টার প্ল্যান হবে। সেই প্ল্যান অনুযায়ী সামনে এগিয়ে যাব। এটি হবে জনগণের সিটি করপোরেশন। আমি নারায়ণগঞ্জের জনগণের জন্য জীবন উৎসর্গ করেছি।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত