রংপুরের মঞ্চেও চেয়ারপারসনের চেয়ার ফাঁকা রাখল বিএনপি « বাংলাখবর প্রতিদিন

রংপুরের মঞ্চেও চেয়ারপারসনের চেয়ার ফাঁকা রাখল বিএনপি

জ্যেষ্ঠ প্রতিবেদক
আপডেটঃ ২৯ অক্টোবর, ২০২২ | ৩:১৪
জ্যেষ্ঠ প্রতিবেদক
আপডেটঃ ২৯ অক্টোবর, ২০২২ | ৩:১৪
Link Copied!
রংপুরের মঞ্চেও চেয়ারপারসনের চেয়ার ফাঁকা রাখল বিএনপি -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

ময়মনসিংহের সমাবেশ মঞ্চের মতো রংপুরের গণসমাবেশে দলীয় প্রধান বেগম খালেদা জিয়ার প্রতি সম্মান জানিয়ে কর্মসূচি শুরু করেছে বিএনপি।

শনিবার (২৯ অক্টোবর) শুরু হওয়া রংপুরের গণসমাবেশের মঞ্চেও বিএনপি চেয়ারপারসন
বেগম খালেদা জিয়ার জন্য খালি চেয়ার রাখা হয়েছে।

দুপুর ২টায় শুরু হওয়ার কথা থাকলেও তার আগেই কোরআন তিলাওয়াত ও মোনাজাতের মধ্য দিয়ে গণসমাবেশের কার্যক্রম শুরু হয়।

বিজ্ঞাপন

এর আগে ময়মনসিংহের সমাবেশের ধারাবাহিকতায় খুলনাতেও মঞ্চে খালেদা জিয়ার সম্মানে চেয়ার ফাঁকা রাখা হয়েছিল। মাঝে বৃহস্পতিবার ঢাকায় যুবদলের সমাবেশে খালেদা জিয়ার পাশাপাশি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সম্মানেও চেয়ার ফাঁকা রাখা হয়।

রংপুর নগরীর বিএনপির বিভাগীয় গণসমাবেশ মঞ্চের ঠিক মাঝখানে তোয়ালে দিয়ে আবৃত একটি ফাঁকা চেয়ার দেখা যায়।

আজকের গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিজ্ঞাপন

এছাড়া প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেবেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বেগম সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু।

গণসমাবেশে সভাপতিত্ব করছেন রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু।

রংপুরে বিএনপির গণসমাবেশস্থল কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। আজ সকাল হতেই নেতাকর্মী ও সমর্থকদের ঢল নামে কালেক্টরেট ঈদগাহ মাঠে। সমাবেশস্থল ছাড়িয়ে নেতাকর্মীদের ভিড় রাস্তায় চলে গেছে। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠেছে সমাবেশস্থল।

২০১৮ সালে কারাবন্দি হওয়ার পর অনেকদিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন খালেদা জিয়া। পরে সরকারের নির্বাহী আদেশে মুক্তি পেলেও এরপর থেকে পুরোপুরি রাজনৈতিক কর্মসূচির বাইরে সাবেক এই প্রধানমন্ত্রী।

তবে দলের বড় ধরণের কর্মসূচিতে তার প্রতি সম্মান জানিয়ে বিএনপি এমন করে আসন ফাঁকা রাখায় দলেন ভেতরে বাইরে বেশ প্রশংসা পাচ্ছে।

বিইউ/এএস

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত