বিশ্বকাপ থেকে বাদ পড়বে ভারত: শোয়েব « বাংলাখবর প্রতিদিন

বিশ্বকাপ থেকে বাদ পড়বে ভারত: শোয়েব

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ অক্টোবর, ২০২২ | ৪:৩১
ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ অক্টোবর, ২০২২ | ৪:৩১
Link Copied!

বিশ্বকাপে টানা দুই ম্যাচ হেরে সেমিফাইনাল নিয়ে শঙ্কায় বাবর আজামরা। দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়ের করা ১৩০ রানের স্বল্প পুঁজি রীতিমতো কাঁদিয়ে ছেড়েছে পাকিস্তানকে। শেষ পর্যন্ত এক রানের জয় পেয়েছে রোডেশিয়ানরা। এমন হারের পর দল নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতার।

অপরদিকে এশিয়ার অন্য দল ভারত, বিশ্বকাপে আছে দারুণ ছন্দে। প্রথম ম্যাচে পাকিস্তানকে হারানোর পর দ্বিতীয় ম্যাচেও বড় ব্যবধানে জয় তুলে নেয় নেদারল্যান্ডসের বিপক্ষে। ভালো ছন্দে থাকার পরো ভারতের সমালোচনা করেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার শোয়েব।

‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’খ্যাত সাবেক এই পেস বোলার নিজের ইউটিউব চ্যানেলে জানান, বিশ্বকাপ থেকে পাকিস্তানের পাশাপাশি বাদ পড়বে ভারত। ২০১৩ চ্যাম্পিয়নস ট্রফির পর কোনো শিরোপা জিততে পারেনি ভারত। বৈশ্বিক টুর্নামেন্টে তাদের যাত্রা কয়েকবারই থেমে গেছে শেষ চারে গিয়ে।

বিজ্ঞাপন

হয়তো সেই কথা মাথায় রেখেই শোয়েব বলেন, গ্রুপ পর্ব থেকেই বিদায় নেবে বাবর আজমের দল। সাবেক পাকিস্তানি পেসারের সমালোচনা থেকে বাদ পড়েনি ভারতও। শোয়েবের ভাষ্য, অপ্রতিরোধ্য নয় ভারতও। সেমিফাইনালেই বাদ পড়বে রোহিত শর্মার দল।কারণ তারাও খুব একটা ভাল খেলছে না

সাবেক এই পেসার পাকিস্তানের টিম ম্যানেজমেন্টকে দায়ী করে বলেন, বাবরের ওয়ান ডাউনে ব্যাট করা উচিত। ও আমার কথা শোনেনি। শাহিন শাহ আফ্রিদির ফিটনেসের বড় সমস্যা রয়ে গেছে। অধিনায়কত্ব ও ম্যানেজমেন্টেও বড় সমস্যা আছে। টিম ম্যানেজমেন্টের বুদ্ধি নেই। খুবই বিব্রতকর ব্যাপার। সত্যিই লজ্জার।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত