পলিথিনে মোড়ানো নারীর মাথা এবং দেহ মিলল বস্তায় « বাংলাখবর প্রতিদিন

পলিথিনে মোড়ানো নারীর মাথা এবং দেহ মিলল বস্তায়

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ নভেম্বর, ২০২২ | ৬:৪২
ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ নভেম্বর, ২০২২ | ৬:৪২
Link Copied!
পলিথিনে মোড়ানো নারীর মাথা এবং দেহ মিলল বস্তায় -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

খুলনায় একটি বাসা থেকে স্বপ্না খাতুন (২৭) নামে এক নারীর দ্বিখণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৬ নভেম্বর) বিকেলে সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোমতাজুল হক এ
তথ্য নিশ্চিত করেছেন। এর আগে, একই দিন সকালে মহানগরীর শিববাড়ি মোড় এলাকায় এ ঘটনা ঘটে। তবে এ ঘটনার পর থেকে নিহতের স্বামী পলাতক। নিহত স্বপ্না খাতুনের স্বামীর নাম আবু বকর মোল্লা (২৫)। তিনি নগরীর স্টেশন রোড এলাকার আল আকসা নামে একটি ট্রান্সপোর্ট কোম্পানির ম্যানেজার পদে চাকরি করেন। স্থানীয়রা জানান, রোববার সকালে বক্করের ঘর থেকে কেউ বের না হওয়ায় প্রতিবেশীরা জানালা দিয়ে দেখে, খাটের ওপর পলিথিনে মোড়া এক নারী রয়েছে। এটা দেখে তারা পুলিশে সংবাদ দেয়। পরে দরজা খুলে নারীর মাথা ও দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ ।
এ বিষয়ে সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোমতাজুল হক জানান, রোববার সকালে বক্করের ঘর থেকে দ্বিখণ্ডিত মাথা
ও দেহ উদ্ধার করা হয়। নারীর মাথা পলিথিন মোড়া আর দেহ বস্তায় ভরা অবস্থায় উদ্ধার করা হয়েছে। এ ঘটনার পর থেকে তার স্বামী পরিচয় দেওয়া আবু বক্কার মোল্লা পলাতক রয়েছেন।

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত