বাবা-মায়ের ঝুলন্ত লাশ, কান্না করছে শিশু « বাংলাখবর প্রতিদিন

বাবা-মায়ের ঝুলন্ত লাশ, কান্না করছে শিশু

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ নভেম্বর, ২০২২ | ৬:৫০
ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ নভেম্বর, ২০২২ | ৬:৫০
Link Copied!
বাবা-মায়ের ঝুলন্ত লাশ, কান্না করছে শিশু -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

সিলেট নগরীর পাঠানটুলা এলাকা থেকে এক দম্পতির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় মায়ের পাশে বসে কান্নারত শিশুপুত্রকে উদ্ধার করা হয়েছে।
রোববার (৬ নভেম্বর) বিকেলে জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে, একই দিন বেলা ১১টার দিকে দুটি কক্ষ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন- জামালগঞ্জ উপজেলার ফেনারবাগ ইউনিয়নের রাজাবাজ গ্রামের সুভাষ দাসের ছেলে রিপন দাস (২৮) ও সুনামগঞ্জ সদরের মনপুর ইউনিয়নের ফন্দিয়া গ্রামের নির্ণয় তালুকদারের মেয়ে শিপা তালুকদার (২৫)। এক বছর বয়সী তাদের এক পুত্রসন্তান রয়েছে। জানা গেছে, রোববার সকালে ঘরে শিশুর কান্না শুনে প্রতিবেশীরা ডাকাডাকি করেন। কোনো সাড়াশব্দ না পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পৃথক কক্ষ থেকে তাদের মরদেহ উদ্ধার করে। শিপ্রা দাসের ভাই নিবারণ দাস অভিযোগ করেন, আমার বোনকে ফাঁসিতে ঝুলিয়ে ভগ্নিপতি রিপন আত্মহত্যা করেছে। এমন অভিযোগ অস্বীকার করে রিপনের চাচাতো ভাই অনুকূল তালুকদার বলেন, কী কারণে তারা আত্মহত্যা করেছেন, তা আমরা বুঝতে পারছি না। তবে কী কারণে এ ঘটনা ঘটেছে সেটি এখনও জানা যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ সিলেটের ওসমানী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ জানান, এটি আত্মহত্যা- না হত্যা বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে।

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত