নিখোঁজ দুই এইচএসসি পরীক্ষার্থীর লাশ উদ্ধার কাপ্তাই হ্রদে « বাংলাখবর প্রতিদিন

নিখোঁজ দুই এইচএসসি পরীক্ষার্থীর লাশ উদ্ধার কাপ্তাই হ্রদে

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ নভেম্বর, ২০২২ | ৬:৫৮
ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ নভেম্বর, ২০২২ | ৬:৫৮
Link Copied!
নিখোঁজ দুই এইচএসসি পরীক্ষার্থীর লাশ উদ্ধার কাপ্তাই হ্রদে -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

রাঙ্গামাটির লংগদুর কাপ্তাই হ্রদে বালুভর্তি বোট ও স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষে নিখোঁজ দুই এইচএসসি পরীক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। রোববার (৬ নভেম্বর) তাদের লাশ উদ্ধার করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার রাত ২টার দিকে কাপ্তাই হ্রদে জেলেরা জাল ফেললে টানার সময় জালে উঠে আসে নিখোঁজ শিক্ষার্থী রিটন চাকমার লাশ। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও থানার পুলিশের সদস্যরা লাশ উদ্ধার করেন। অন্যদিকে ৪০ ঘণ্টা পর রোববার ভোরে কাট্টলী বিল এলাকা থেকে নিখোঁজ শিক্ষার্থী ইলিনা চাকমার লাশ স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও থানার পুলিশের সদস্যরা লাশ উদ্ধার করেন। এ বিষয়ে লংগদু থানার অফিসার ইনচার্জ আরিফুল আমিন জানান, নিখোঁজের পর থেকে আমাদের সদস্যরা ফায়ার সার্ভিসের সঙ্গে উদ্ধার অভিযানে অংশগ্রহণ করেন। শনিবার সন্ধ্যা পর্যন্ত আমরা উদ্ধার অভিযান অব্যাহত রাখি। পরে মধ্যরাতে নিখোঁজ দুজনের মধ্যে এক জনের লাশ জেলেদের জালে উঠে আসে। অপরজনের লাশ সকালে হ্রদে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়। উল্লেখ্য, ৪ নভেম্বর কাট্টলী বিল এলাকায় বালু বোঝায় ট্রাকের সঙ্গে স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় আরও সাত জন আহত হয় এবং দুই জন এইচএসসি পরীক্ষার্থী নিখোঁজ হয়। এরপর থেকে পুলিশ এবং ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন উদ্ধার অভিযান পরিচালনা করেন।

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত