পিতা গলা কেটে হত্যা করলো শিশুকে « বাংলাখবর প্রতিদিন

পিতা গলা কেটে হত্যা করলো শিশুকে

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ নভেম্বর, ২০২২ | ৭:৩৯
ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ নভেম্বর, ২০২২ | ৭:৩৯
Link Copied!
পিতা গলা কেটে হত্যা করলো শিশুকে -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

গাজীপুরের কালীগঞ্জে বাবার হাতে সোলাইমান নামে সাড়ে তিন বছরের শিশু খুন হওয়ার সংবাদ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে উপজেলার জাংগালিয়া ইউনিয়নের জাংগালিয়া দক্ষিণপাড়ার মৃত আব্দুল খালেক শেখের বাড়িতে।

স্থানীয়রা জানান, অবুজ শিশু সোলাইমানকে ব্লেড দিয়ে শ্বাসনালি কেটে নৃশংসভাবে হত্যা করেন বাবা। পরে অভিযুক্ত নূর মোহাম্মদ ওরফে কাজলকে আটক করে পুলিশে সোপর্দ করেন স্থানীয়রা।

নিহতের মা শিরিনা আক্তার বলেন, আমার স্বামী পরিকল্পিতভাবে ছেলেকে খুন করেছে। পারিবারিক কলহের জেরে প্রায় সময়ই সে আমাকে মারধরসহ প্রাণে মারার চেষ্টা করে আসছিল। আমার ছেলে হত্যার বিচার চাই।

বিজ্ঞাপন

এ বিষয়ে নিহতের ছোট চাচা আলী আকবর শেখ বাদী হয়ে কালীগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন। রাত ১টার দিকে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে যানা যায়, দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রীর মাঝে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। তার জেরে শনিবার রাতে স্বামী নূর মোহাম্মদ ওরফে কাজল তার স্ত্রীকে মারধর করে। একপর্যায়ে স্ত্রীকে ঘর থেকে বের করে দিয়ে বলে তোর ছেলেকে খুন করে ফেলব। কিছুক্ষণ পর ছেলের গোংগানির শব্দ শুনে মা শিরিন ঘরের জানালা দিয়ে উঁকি দিয়ে ছেলের রক্তাক্ত দেহ ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখেন।

পরে তার চিৎকারে আশপাশের লোকজন এসে ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে শিশু ছেলে সোলাইমান শেখের গলাকাটা রক্তাক্ত নিথর দেহ পড়ে থাকতে দেখেন।

বিজ্ঞাপন

এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা এসআই শামীম আহমেদ বলেন, রোববার সকালে নিহত ওই শিশুর লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহিদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে।

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত