বিএনপিকে কিঞ্চিৎ ছাড় দেওয়া হবে না ডিসেম্বরে : ওবায়দুল কাদের « বাংলাখবর প্রতিদিন

বিএনপিকে কিঞ্চিৎ ছাড় দেওয়া হবে না ডিসেম্বরে : ওবায়দুল কাদের

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ নভেম্বর, ২০২২ | ৭:৪৭
ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ নভেম্বর, ২০২২ | ৭:৪৭
Link Copied!
বিএনপিকে কিঞ্চিৎ ছাড় দেওয়া হবে না ডিসেম্বরে : ওবায়দুল কাদের -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপিকে এখন ছাড় দেওয়া হচ্ছে, কিন্তু আগামী ডিসেম্বরে আর ছাড় দেওয়া হবে না। তিনি বলেন, “ডিসেম্বরে খেলা হবে, প্রস্তুত হয়ে যান। ডিসেম্বরে রাজপথ মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির দখলে থাকবে, বিএনপির থাকবে না।

ওবায়দুল কাদের আজ রোববার রাজধানীর মধ্যবাড্ডা ইউলুপের সামনের প্রধান সড়কে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, তত্ত্বাবধায়ক সরকারের ভূত মাথা থেকে নামান। তত্ত্বাবধায়ক সরকার আদালত বাতিল করে দিয়েছেন। এই তত্ত্বাবধায়ক সরকার জাদুঘরে চলে গেছে। তত্ত্বাবধায়ক সরকার আর ফিরে আসবে না।

বিজ্ঞাপন

সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এডভোকেট জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়–য়া ও একেএম রহমতউল্লাহ এমপি।

সমাবেশে জাহাঙ্গীর কবির নানক বলেন, “আমি পরিষ্কার করে বলে দিতে চাই, এদেশের আর একটি মানুষের উপর আঘাত করলে, একশত মানুষের আঘাত নেওয়ার জন্য আপনাদের(বিএনপির) প্রস্তুত থাকতে হবে। যতই ষড়যন্ত্র-বিশৃঙ্খলা করার চেষ্টা করবেন আমরা তা সফল হতে দেব না।”

মির্জা ফখরুলের উদ্দেশে তিনি বলেন, “এ দেশে অগ্নিসংযোগ করেছেন, বাসে মানুষ পুড়িয়ে মেরেছেন, দেশে লুটপাট করেছেন আপনারা। ২১ আগস্ট গ্রেনেড হামলা চালিয়ে আমাদের নেত্রী শেখ হাসিনাকে হত্যা চেষ্টা চালিয়েছেন। আওয়ামী লীগ করার অপরাধে মানুষের হাত-পা কেটেছেন, বাড়ি-ঘরে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মেরেছেন। এদেশের মানুষ বিএনপির এই অপরাজনীতিগুলো এখনো ভুলে যাইনি।”

বিজ্ঞাপন

নানক বলেন, “আমাদেরকে ভয় দেখিয়ে লাভ নেই। জনগণকে নিয়েই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার গত ১৪ বছর দেশ পরিচালনা করছে। দেশে শান্তি-শৃঙ্খলা বজায় রেখেছে। তা বিএনপির ভালো লাগে না। তাই তাদের ভালো লাগার ওষুধ দিয়ে তাদেরকে ভালো লাগাতে হবে।”

এই দেশের মুক্তিযুদ্ধের শক্তির উপর আঘাত এলে পাল্টা আঘাত দেওয়ার জন্য নেতাকর্মীদের সবসময় প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি।

ডিসেম্বরে ঢাকায় বিএনপির সমাবেশ প্রসঙ্গে আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, “সমাবেশের নামে তারা যদি আবার কোন উশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করতে চায়, তাহলে বিএনপি নেত্রী খালেদা জিয়াকে ওই কেরানীগঞ্জের কারাগারে আমরা দেখব। সেটাই হলো বিএনপি নেত্রীর যথাযথ স্থান। দেশ থেকে পালানো তারেক রহমানের নির্দেশে যারা দেশেকে অস্থিতিশীল করতে চায়, ঢাকাবাসী তাদেরকে শক্ত হাতে প্রতিহত করবে। এ বিশ্বাস আমাদের রয়েছে।”

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত