রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত কথা বলে বিএনপি : নানক « বাংলাখবর প্রতিদিন

রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত কথা বলে বিএনপি : নানক

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ নভেম্বর, ২০২২ | ২:৫৮
ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ নভেম্বর, ২০২২ | ২:৫৮
Link Copied!
রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত কথা বলে বিএনপি : নানক -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন, রাজনীতিতে একটা শিষ্টাচার রয়েছে। বিএনপি নামক দলটি কিন্তু রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূতভাবে কথা বলে, অশালীন কথা বলে। দলটিকে রাজনৈতিক শিষ্টাচার ও গতানুগতিক প্রথার মধ্যে থেকে রাজনীতি করতে হবে। শনিবার (৫ নভেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী যুবলীগের ৫০ বছর পূর্তি ও সুবর্ণজয়ন্তী উপলক্ষে যুব মহাসমাবেশের স্থান পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। আগামী ১১ নভেম্বর এ যুব মহাসমাবেশ করবে যুবলীগ। নানক বলেন, বিএনপিকে মনে রাখতে হবে যে- কোনোভাবেই অগ্নিসন্ত্রাস বা লাঠি নিয়ে মিছিল করা যাবে না। তাদের লাঠি মিছিল বন্ধ করতে হবে। তিনি বলেন, আমাদের নেত্রীর পরিষ্কার নির্দেশনা হলো- কোনো আন্দোলন সংগ্রামে বাধা দেয়া যাবে না। যার যার কর্মসূচি পালন করতে হবে। তিনি আরও বলেন, বাস-ট্রাক বন্ধ হচ্ছে একটি কারণে। এটি কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো নির্দেশনা দিয়ে করা হচ্ছে না। আতঙ্কের কারণে বাস-ট্রাক মালিক সমিতি বন্ধ করে দেয়। তারা দেখেছে যে- বিএনপি ও জামায়াতের কর্মীরা বাসে অগ্নিসন্ত্রাস করেছে, যাত্রীসহ বাস পুড়িয়ে দিয়েছে। যে মালিক বাসটি দেবেন, তার তো অনেক টাকা বিনিয়োগ আছে। কাজে এত টাকার সম্পৃক্ততা যার আছে- জ্বলে যেতে পারে, জ্বালিয়ে দিতে পারে- সেই আশঙ্কা থেকেই বাস বন্ধ করতে পারে। নানক বলেন, আমরা যে মাঠটিতে দাঁড়িয়ে আছি, সেটি ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান। এই ঐতিহাসিক মাঠেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৭ মার্চের ভাষণ দিয়েছিলেন। বাঙালি জাতিকে মুক্তিযুদ্ধের দিকনির্দেশনা দিয়েছিলেন। তিনি আরও বলেন, ডিসেম্বর মাস বিজয়ের মাস। এই বিজয়ের মাসকে সামনে রেখে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫০ বছর পূর্তি উপলক্ষে আগামী ১১ নভেম্বর এই মাঠে যুব মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। ১০ লক্ষাধিক যুবক এই সমাবেশে উপস্থিত থাকবে। এ সময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপিসহ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত