মিথ্যা তথ্যে কার্যক্রমে নিষেধাজ্ঞা নেওয়া হয়েছে জাপা চেয়ারম্যানের « বাংলাখবর প্রতিদিন

মিথ্যা তথ্যে কার্যক্রমে নিষেধাজ্ঞা নেওয়া হয়েছে জাপা চেয়ারম্যানের

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ নভেম্বর, ২০২২ | ৪:৪৪
ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ নভেম্বর, ২০২২ | ৪:৪৪
Link Copied!
মিথ্যা তথ্যে কার্যক্রমে নিষেধাজ্ঞা নেওয়া হয়েছে জাপা চেয়ারম্যানের -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের কার্যক্রমে নিষেধাজ্ঞার আদেশ মিথ্যা তথ্য দিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আইনজীবী সিরাজুল ইসলাম।

মঙ্গলবার (৮ নভেম্বর) ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ মাসুদুল হকের আদালতে শুনানি করার সময় তিনি এ তথ্য জানান। এ বিষয়ে পরবর্তী শুনানির জন্য ১০ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত।

শুনানিতে শেখ সিরাজুল ইসলাম বলেন, বাদী জিয়াউল হক নিজেকে জাতীয় পার্টির উপদেষ্টা পরিচয় দিয়েছেন। বাদী মিথ্যা তথ্য দিয়ে ও আদালতকে ভুল বুঝিয়ে নিষেধাজ্ঞার আদেশ নিয়েছেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, জি এম কাদের জাতীয় পার্টির চেয়ারম্যান। তিনি একজন সংসদ সদস্য ও জাতীয় সংসদে বিরোধীদলীয় উপনেতা। আদালতের এই আদেশের ফলে দলীয় ও রাষ্ট্রীয় কাজ ব্যাহত হচ্ছে। ফলে বিশৃঙ্খলার শঙ্কা তৈরি হয়েছে।

উল্লেখ্য, গত ৪ অক্টোবর জাপা থেকে বহিষ্কৃত নেতা জিয়াউল হক মৃধা জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের বিরুদ্ধে মামলা করেন। মামলার প্রেক্ষিতে গত ৩১ অক্টোবর ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালত জাতীয় পার্টির চেয়ারম্যানের যাবতীয় কার্যক্রমে অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দেন।

বিজ্ঞাপন

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত