রাজশাহীতে গলায় ফাঁস দিয়ে নারীর আত্মহত্যা « বাংলাখবর প্রতিদিন

রাজশাহীতে গলায় ফাঁস দিয়ে নারীর আত্মহত্যা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ নভেম্বর, ২০২২ | ৫:২০
ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ নভেম্বর, ২০২২ | ৫:২০
Link Copied!
রাজশাহীতে গলায় ফাঁস দিয়ে নারীর আত্মহত্যা -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

রাজশাহীর ভদ্রা জামালপুর জামে মসজিদের পাশে নিজ বাড়ির নিজ শয়ন কক্ষ থেকে মুর্শিদা আনুমানিক (২৩) নামে এক নারী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

মঙ্গলবার সকাল ১১টায় নিজ বাড়ির নিজ শয়ন কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে গলায় দড়ি দিয়ে আত্মহত্যার এই ঘটনা ঘটে।

মুর্শিদা ওই এলাকার মাজদার এর বড় মেয়ে বলে জানা গেছে । এই বিষয়ে স্থানীয়রা জানান, মুর্শিদা- ঋতু নামের একটি মেয়ের সাথে মেলামেশা করতো। সব সময় তার সাথে থাকতো। আর ওই মেয়ের সাথে ঘুরে বেড়ানোর জন্য মুর্শিদার মায়ের সাথে কয়েকদিন থেকে ঝগড়া বিবাদও হতো।

বিজ্ঞাপন

মুর্শিদার মা জানান, তার মেয়ে ঋতুর সাথে ঘুরে বেড়াতো আর নেশা করতো। আমি তাকে এটা নিয়ে নিষেধ করলে উল্টো আমাকে মারধর করতো।

পরবর্তীতে মুর্শিদার বাবার সাথে কথা বলে জানা যায়, সে একজন চা বিক্রেতা, প্রতিদিনের ন্যায় সকালে চা ব্যবসা করতে দোকানে যায়। তখন তার মেয়ে মুর্শিদা তার কাছে ১০০টাকা চেয়েছিলো। তার বাবা তাকে ওই টাকাটা নিয়ে যেতে বলেছিলো। তারপরে তার বাবা জানতে পারে তার মেয়ে আত্মহত্যা করেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার সকাল ১১টায় পরিবারের সবার অজান্তে নিজের ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন মুর্শিদা। খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

বিজ্ঞাপন

পুলিশ সূত্রে চন্দ্রিমা থানার সহকারী পুলিশ কমিশনার জানান, প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে এটি আত্মহত্যা। তবে বিষয়টি সঠিকভাবে জানতে ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেই আমরা আপনাদের পূর্ণ তথ্য জানাতে পারবো। তবে তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন বলে জানিয়েছে পরিবার।

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত