নেইমারদের হারিয়ে ২০২২ বিশ্বকাপ জিতবে আর্জেন্টিনা « বাংলাখবর প্রতিদিন

নেইমারদের হারিয়ে ২০২২ বিশ্বকাপ জিতবে আর্জেন্টিনা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ নভেম্বর, ২০২২ | ৮:৫০
ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ নভেম্বর, ২০২২ | ৮:৫০
Link Copied!

আর খুব বেশি দিন বাকি নেই কাতার বিশ্বকাপের। অল্প কিছুদিনের মধ্যে গ্রেটেস্ট শো অন আর্থ কাতার বিশ্বকাপ শুরু হচ্ছে ৷ ২২ তম ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে উন্মাদনা সবার মাঝেই। বিশ্বকাপকে ঘিরে প্রতিবারই বেশ কিছু ভবিষ্যদ্বাণীমূলক কার্যক্রম দেখা যায়। ২০১০ বিশ্বকাপের বিখ্যাত অক্টোপাস ‘পল’ থেকে শুরু করে ২০১৪ এবং ২০১৮ প্রতি বিশ্বকাপেই দেখা মিলেছে একাধিক ভবিষ্যদ্বাণীর। এদিক দিয়ে পিছিয়ে নেই জনপ্রিয় গেমিং সংস্থা ইএ স্পোর্টসও। তাদের বিখ্যাত গেইম ফিফার সিম্যুলেটরের মাধ্যমে দেখা গেছে, ২০২২ সালে তৃতীয়বারের মতো বিশ্বকাপ ঘরে তুলবে আর্জেন্টিনা।

গত তিনটি ফিফা বিশ্বকাপে কে চ্যাম্পিয়ন হবে, তা সঠিক ভাবে মিলিয়ে দেওয়া ইএ স্পোর্টস এবারের কাতারের কাপ নিয়ে যা ভবিষ্যদ্বাণী করল তাতে দারুণ খুশি হবেন আর্জেন্টিনার সমর্থকরা। জনপ্রিয় ভিডিও গেমস সংস্থা ইএ স্পোর্টস জানাল, কাতারে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হবে আর্জেন্টিনা। বিশেষ অঙ্ক, পরিসংখ্যান, তথ্যের মাধ্যমে নানাভাবে বিশ্লেষণ করে ইএ স্পোর্টস প্রতিবার বিশ্বকাপের আগাম ফল জানায়। এবার ইএ স্পোর্টস জানাল, কাতার বিশ্বকাপের ফাইনালে ব্রাজিল ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হবে আর্জেন্টিনা।

আগামী ১৮ ডিসেম্বর কাতারের দোহায় নেইমারদের হারিয়ে বিশ্বকাপ হাতে তুলবেন লিওনেল মেসি। এই ইএ স্পোর্টস ই বলেছিল, ২০১০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবে স্পেন, ২০১৪ তে কাপ জিতবে জার্মানি আর ২০১৮ তে চ্যাম্পিয়ন হবে ফ্রান্স। ঠিক সেটাই হয়েছিল।

বিজ্ঞাপন

কীভাবে চ্যাম্পিয়ন হবে আর্জেন্টিনা? ইএ স্পোর্টস এর ভবিষ্যদ্বাণী বলছে, নক আউটে প্রি কোয়ার্টার ফাইনালে ডেনমার্ককে ২-১, শেষ আটে নেদারল্যান্ডসকে ১-০ হারিয়ে সেমিফাইনালে উঠবেন মেসিরা। তারপর ফ্রান্সকে ১-০ গোলে হারিয়ে আর্জেন্টিনা ফাইনালে উঠবে। রাশিয়া বিশ্বকাপে ফ্রান্সের কাছে হেরেই বিদায় নিয়েছিল আর্জেন্টিনা। এবার তার শোধ তুলেই কাতারে খেতাবি লড়াইয়ে উঠবে আর্জেন্টিনা। তারপর ফাইনালে নেইমারদের হারিয়ে কাপ জিতবেন মেসিরা। এমনটাই বলছে ইএ স্পোর্টস এর ভবিষ্যদ্বাণী।

শেষ ষোলোয় ব্রাজিল ৩-০ গোলে হারাবে দক্ষিণ কোরিয়াকে। তারপর কোয়ার্টার ফাইনালে জার্মানিকে ৩-০ গোলে হারাবে ব্রাজিল। এরপর ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগালকে ৫-৪ গোলে টাইব্রেকার হারিয়ে ফাইনালে খেলবেন নেইমাররা। আর ফাইনালের ফল তো আগেই বলা আছে। এবার দেখা যাকে ইএ স্পোর্টস এর ভবিষ্যদ্বাণী কতটা মেলে।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত