বিদ্যুৎ সংকটকালীন যেভাবে ঠিক রাখবেন ফ্রিজের খাবার « বাংলাখবর প্রতিদিন

বিদ্যুৎ সংকটকালীন যেভাবে ঠিক রাখবেন ফ্রিজের খাবার

লাইস্টাইল ডেস্ক
আপডেটঃ ১২ নভেম্বর, ২০২২ | ৩:৩৮
লাইস্টাইল ডেস্ক
আপডেটঃ ১২ নভেম্বর, ২০২২ | ৩:৩৮
Link Copied!
বিদ্যুৎ সংকটকালীন যেভাবে ঠিক রাখবেন ফ্রিজের খাবার -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

আধুনিক জীবনে এক স্বস্তির নাম হলো ফ্রিজ। বিশেষ করে কর্মজীবীদের জন্য ফ্রিজ যেন এক স্বস্তির নাম। কিন্তু সাম্প্রতিক সময়ে দেশজুড়ে চলা বিদ্যুৎ সংকটের জন্য এ স্বস্তিটা কিছুটা কমে গেছে। দীর্ঘক্ষণ বিদ্যুৎ না থাকলে ফ্রিজের খাবার পঁচে যাওয়া নিয়ে ধকল পোহাতে হয় অনেককেই।

জেনে নেওয়া যাক বিদ্যুৎ সংকটে ফ্রিজের খাবার ঠিক রাখার কয়েকটি টিপস-
যথাসম্ভব ফ্রিজের দরজা বন্ধ রাখুন : বিদ্যুৎ সংকটের সময় একটি বন্ধ রেফ্রিজারেটর তাপমাত্রা ৪ ঘণ্টা পর্যন্ত ধরে রাখতে পারে। যুক্তরাষ্ট্র ডিপার্টমেন্ট অব অ্যাগ্রিকালচার (ইউএসডিএ)-এর মতে, অর্ধেক পূর্ণ একটি ফ্রিজার ২৪ ঘণ্টা ও পুরোপুরি পূর্ণ ফ্রিজার ৪৮ ঘণ্টা পর্যন্ত তার তাপমাত্রা ধরে রাখতে পারে। রেফ্রিজারেটরের দরজা বারবার খোলা হলে এর ভেতরের তাপমাত্রা বেড়ে যেতে পারে। তাই বিদ্যুৎ সংকটের সময় খাবার তাজা রাখতেও ফ্রিজের দরজা বন্ধ রাখতে হবে।

কুলপ্যাক ফিচার : নতুন করে যারা ফ্রিজ কিনছেন তারা শুধু ব্র্যান্ড মাথায় না রেখে প্রযুক্তিগত দিকটিও খেয়াল রাখবেন। সম্প্রতি কুলপ্যাক নামে একটি ফিচার রেফ্রিজারেটরে যুক্ত করছে স্যামসাং, এলজি ও ওয়ালটনের মতো কিছু ব্র্যান্ড। বিদ্যুৎ না থাকলে ফ্রিজারে তাপ শোষণ করে নিতে পারে কুলপ্যাক ফিচার। ফলে বিদ্যুৎ ছাড়াও ফ্রিজের ভেতর খাবার দীর্ঘসময় ঠান্ডা থাকে। এই কুলপ্যাক ফিচার স্বাভাবিক সময়ের চেয়ে ১২ ঘণ্টা বেশি সময় ঠান্ডা ধরে রাখতে পরে।

বিজ্ঞাপন

ফ্রিজারে খাবার স্থানান্তর : রেফ্রিজারেটরের তুলনায় ফ্রিজার দীর্ঘক্ষণ তাপমাত্রা ধরে রাখতে পারে বলে ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ)-এর মতামত। তাদের পরামর্শ মতে, খাবার নষ্ট হওয়ার সম্ভাবনা থাকলে একটা সময় পর কোনো খাবারকে রেফ্রিজারেটর থেকে সরিয়ে ফ্রিজারে রাখা যেতে পারে।

বিজ্ঞাপন

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত