মিরপুরের বাসে ই-টিকিট আজ থেকে « বাংলাখবর প্রতিদিন

মিরপুরের বাসে ই-টিকিট আজ থেকে

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ নভেম্বর, ২০২২ | ৩:০৩
ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ নভেম্বর, ২০২২ | ৩:০৩
Link Copied!
মিরপুরের বাসে ই-টিকিট আজ থেকে -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

বাসে পরীক্ষামূলক ই-টিকেটিং ব্যবস্থা চালুর পর নতুন ঘোষণা দিয়েছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি। আজ রবিবার থেকে রাজধানীর মিরপুর অঞ্চলের ৩০ কম্পানির বাসে ই-টিকেটিং ব্যবস্থা চালু হচ্ছে। আর আগামী ৩১ জানুয়ারির মধ্যে ঢাকা শহরের ৬০ কম্পানিকে ই-টিকিটের আওতায় আনতে চায় সংগঠনটি।

এনায়েত উল্যাহ বলেন, ‘বিগত দিনে অনেক চেষ্টার পরও অতিরিক্ত ভাড়া আদায় আমরা থামাতে পারিনি। এখন এই টিকেটিং ব্যবস্থা চালু করায় অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ হবে। তবে ই-টিকেটের ডিভাইসটা আমরা কাউন্টারে রাখতে চেয়েছিলাম প্রথমে। কিন্তু তাতে মালিকদের খরচ বেশি হচ্ছে এবং মালিকরা আগের চেয়ে কম টাকা পাচ্ছেন। তাই আমরা সেটা না করে বাসের ভেতর এই ডিভাইস রাখার সিদ্ধান্ত নিয়েছি। ’ তিনি আরো বলেন, গাড়িতে আগে দুজন লোক থাকতেন—চালক ও চালকের সহকারী। এখন থেকে একজন কন্ডাক্টর থাকবেন, যিনি এই ডিভাইসের মাধ্যমে গাড়িতেই যাত্রীদের টিকিট দেবেন।
এনায়েত উল্যাহ বলেন, বাসে এ ব্যবস্থা চালু হলে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ হবে। যেখানে-সেখানে বাস দাঁড়াবে না। একই সঙ্গে বাসের অসম প্রতিযোগিতাও বন্ধ হবে। এ ছাড়া অনেক গাড়ি ছিল যেগুলো চুক্তিভিত্তিক চলত, সেগুলো এখন আর থাকবে না। ই-টিকেটিং ব্যবস্থা সঠিকভাবে পরিচালনা করার জন্য মনিটরিং সেল গঠন করা হয়েছে। থাকবে হটলাইন নম্বরও। যাত্রীরা তাদের অভিযোগ জানালে সঙ্গে সঙ্গেই ব্যবস্থা নেওয়া হবে।

এই ব্যবস্থা ঠিকভাবে চললে উন্নত দেশের মতো বাংলাদেশও কার্ডের মাধ্যমে ভাড়া দেওয়ার প্রক্রিয়ায় যাবে উল্লেখ করে এনায়েত উল্যাহ বলেন, ঢাকা ও আশপাশের জেলায় প্রায় পাঁচ হাজার ৬৫০টি বাস চলাচল করে। আর শুধু ঢাকা সিটিতে চলে তিন হাজার ১৪টি বাস। আগামী ফেব্রুয়ারির মধ্যে ঢাকাসহ আশপাশের ৯৭টি কম্পানির বাস ই-টিকিটের আওতায় আনতে চাই।

বিজ্ঞাপন

রাজধানীর গণপরিবহনে ওয়েবিল ও বাড়তি ভাড়া আদায় বন্ধ করতে গত ২২ সেপ্টেম্বর আটটি কম্পানির বাসে পরীক্ষামূলকভাবে চালু হয় ই-টিকেটিং ব্যবস্থা। এরপর নতুন করে আরো বাসে এই ব্যবস্থা চালু করা হচ্ছে।

বিজ্ঞাপন

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত