ঝালকাঠির কাঠালিায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন « বাংলাখবর প্রতিদিন

ঝালকাঠির কাঠালিায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ নভেম্বর, ২০২২ | ৩:৫৬
ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ নভেম্বর, ২০২২ | ৩:৫৬
Link Copied!
ঝালকাঠির কাঠালিায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলায় জমি-জমা সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে ছোট ভাই বেল্লাল (৩৫) কুপিয়ে হত্যা করেছে বড় ভাই নুরু হাওলাদার(৫২)। ১৪ নভেম্বর ২০২২ সোমবার সকাল সাড়ে ৬ টার সময় এ হত্যাকান্ড সংঘটিত হয়। উপজেলার চেঁচরী রামপুর ইউনিয়নের মহিষকান্দি গ্রামে নিজ বাড়িতে এ ঘটনা ঘটেছে। পরে স্থানীয় জনতা ঘাতক বড় ভাই নুরু হাওলাদারকে আটক করে পুলিশে সোর্পদ করে। নিহত বেল্লাল হাওলাদার ও ঘাতক নুরু হাওলাদার মহিষকান্দি গ্রামের মৃত মোমিন উদ্দীন হাওলাদার ছেলে।

স্থানীয় সূত্রে জানাযায় , মহিষকান্দি গ্রামের মৃত মোমিন উদ্দীন হাওলাদার ছেলে নুরু হাওলাদার ও বেল্লাল হাওলাদার দুই সহদর ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিলো। সোমবার ভোর ৬ টার দিকে ছোট ভাই বেল্লাল হাওলাদার পাশ্ববর্তী সোবাহান হাওলাদারের ঘরে ঘুমন্ত ছিলো। এসময় বড় ভাই নুরু হাওলাদার পূর্ব পরিকল্পিত ভাবে সোবাহান হাওলাদারের বাড়িতে গিয়ে ঘুমান্ত অবস্থায় দা দিয়ে ছোট ভাই বেল্লাল হাওলাদারকে এলোপাথরী কোপায়। এতে বেল্লালের শরীরের বিভিন্ন স্থানে ক্ষত-বিক্ষত হয় এবং মাথার মগজ বের হয়ে ছিন্ন বিচ্ছন্ন হয়ে যায় এবং ঘটনাস্থলেই বেল্লালের মৃত্যু হয়।

এ বিষয়ে কাঠালিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ মুরাদ আলী জানান, বড় ভাইর হাতে ছোট ভাই বেল্লাল হত্যা ঘটনায় এলাকাবাসীর সহযোগীতায় ভাই নুরু হাওলাদারকে আটক করা হয়েছে এবং লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বিজ্ঞাপন

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত