উজিরপুরে কূ-প্রস্তাবে রাজি না হওয়ায় বখাটের হামলায় সঙ্গাহীন গৃহবধূ « বাংলাখবর প্রতিদিন

উজিরপুরে কূ-প্রস্তাবে রাজি না হওয়ায় বখাটের হামলায় সঙ্গাহীন গৃহবধূ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ নভেম্বর, ২০২২ | ৯:৪৫
ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ নভেম্বর, ২০২২ | ৯:৪৫
Link Copied!
উজিরপুরে কূ-প্রস্তাবে রাজি না হওয়ায় বখাটের হামলায় সঙ্গাহীন গৃহবধূ -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

নাসির শরীফ,উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুরে কূ-প্রস্তাবে রাজি না হওয়ায় এক গৃহবধূকে হত্যার উদ্দেশ্যে ইট দিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে সঙ্গাহীন করে ফেলেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী সুত্রে জানা যায় উপজেলার বামরাইল ইউনিয়নের খোলনা গ্ৰামের মোশাররফ হাওলাদারের ছেলে রবিউল হাওলাদার(২২) ওই এলাকার এক গৃহবধূকে ২ বছর ধরে উতক্ত করে আসছে। এরই প্রেক্ষিতে গত বুধবার রাতে গৃহবধূকে কূ-প্রস্তাব দেয় এতে রাজি না হওয়ায় বিভিন্ন হুমকি দেয়। ১৭নভেম্বর বৃহস্পতিবার সকালে ওই গৃহবধূ লম্পটের পরিবারের কাছে বিচার দেয়। এরপর ক্ষিপ্ত হয়ে বিকেল সাড়ে ৫টায় রবিউল হাওলাদার ও তার চাচাত ভাই জসিম হাওলাদার,বাবা মোশাররফ হোসেন হাওলাদার,চাচা মোস্তফা হাওলাদার,চাচী তাছলিমা বেগমসহ কয়েকজন মিলে বসতঘরে ঢুকে প্রকাশ্যে ওই গৃহবধূকে হত্যার উদ্দেশ্যে ইট দিয়ে একাধিকবার আঘাত করে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত যখম করে সঙ্গাহীন করে ফেলেছে এবং পরিহিত সোনার চেইন ও মোবাইল সেট ছিনিয়ে নিয়ে চলে যায়। পরিবারের লোকজন আহত গৃহবধূকে মূমূর্ষ অবস্থায় উদ্ধার করে উজিরপুর হাসপাতালে ভর্তি করে। আহত গৃহবধূ আঘাতের যন্ত্রনায় হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা হয়নি। তবে আহত’র ছোট বোন কুলসুম বেগম বাদী হয়ে উল্লেখ্য অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।

হামলাকারীরা পালিয়ে থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি। এছাড়াও পরিবারের লোকজন অভিযোগ করে বলেন ওই লম্পটের ভয়ে তারা বাড়িতে যেতে সাহস পাচ্ছেনা। এ ঘটনায় খবর পেয়ে তাৎক্ষণিক ভাবে হাসপাতালে পরিদর্শন করেন উজিরপুর মডেল থানার এস.আই মেহেদী হাসান। অফিসার ইনচার্জ মোঃ কামরুল হাসান জানান অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত