
প্রধানমন্ত্রীর জাপান সফর স্থগিত
ডেস্ক রিপোর্ট
Link Copied!
প্রধানমন্ত্রীর জাপান সফর স্থগিত -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফর স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, আগামী ২৯ নভেম্বরে দ্বিপক্ষীয় সফরে প্রধানমন্ত্রীর টোকিও যাওয়ার কথা ছিল, তা স্থগিত করা হয়েছে। সফরের নতুন তারিখ শিগগিরই ঘোষণা করা হবে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সফরে দ্বিপক্ষীয় বেশ কিছু চুক্তি ও সমঝোতার ব্যাপারে এখনও সুরাহা হয়নি। আলোচনা চলছে।
আগামী ২৯ নভেম্বর থেকে ১ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফরের কথা ছিল। ঢাকায় জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি সম্প্রতি বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে একটি বক্তব্য নিয়ে তোলপাড় শুরু হয়। পরে সরকার তাকে ডেকে এ বিষয়ে আলোচনা করে।


