রাজশাহীতে শহিদ জিয়াবুল এর ৩২ তম মৃত্যু বার্ষিকী পালন « বাংলাখবর প্রতিদিন

রাজশাহীতে শহিদ জিয়াবুল এর ৩২ তম মৃত্যু বার্ষিকী পালন

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ নভেম্বর, ২০২২ | ১২:৫৮
ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ নভেম্বর, ২০২২ | ১২:৫৮
Link Copied!
রাজশাহীতে শহিদ জিয়াবুল এর ৩২ তম মৃত্যু বার্ষিকী পালন -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

নব্বইয়ের গণঅভ্যুত্থান ও স্বৈরাচার বিরোধী ছাত্রনেতা জিয়াবুল হোসেন এর ৩২ তম মৃত্যু বার্ষিকী আজ ২৮ নভেম্বর।

স্বৈরাচারবিরোধী আন্দোলনে তৎকালীন রাষ্ট্রপতি এরশাদের পেটোয়া বাহিনীর গুলিতে জিয়াবুল মাথায় গুলিবিদ্ধ হয়ে আহত হন ১৯৯০ সালের ২০ নভেম্বর। এরপর ৮ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে তিনি ২৮ নভেম্বর মৃত্যুবরণ করেন। সেই সময় থেকেই দিনটি শহীদ জিয়াবুল দিবস হিসেবে পালিত হয়ে আসছে।

শহীদ জিয়াবুল রাজশাহী মহানগরীর মুসলিম হাই স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র থাকা অবস্থাতেই এরশাদবিরোধী আন্দোলনে সম্পৃক্ত হন। তিনি ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।

বিজ্ঞাপন

দিবসটি উপলক্ষে রাজশাহী মহানগর ছাত্রলীগ সভাপতি নূর মোহাম্মদ সিয়াম এবং সাধারণ সম্পাদক সিরাজুম মবিন সবুজ সহ ছাত্রলীগের প্রাক্তন ও বর্তমান নেতাকর্মীরা পূর্বঘোষিত কর্মসূচিতে অংশ নেন। কর্মসূচির মধ্যে রয়েছে, শহীদের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, কালো ব্যাজ ধারণ ও সমাধিতে শ্রদ্ধাঞ্জলি।

সকাল সাড়ে ১১ঘটিকায় রাজশাহী কলেজ হিন্দু হোষ্টেল থেকে শোক র‍্যালি শুরু করে রাজশাহীর মহানগর ছাত্রলীগ।র‍্যালিটি শহরের মনিচত্বর হয়ে শহিদ জিয়াবুল হোসেনের কবরস্থানে শেষ হয় এবং পুষ্পস্তবক অর্পণ করা হয়।

উক্ত অনুষ্ঠানে রাজশাহী মহানগর শাখা ছাত্রলীগের সর্বস্তরের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। মহানগর ছাত্রলীগের সভাপতি নূর মোহাম্মদ সিয়াম বলেন শহিদ জিয়াবুল হোসেন আমাদের অনুপ্রেরণা, তার আত্মত্যাগ থেকে আমরা শিক্ষা নিয়ে বঙ্গবন্ধুর আদর্শের বাংলাদেশ বিনির্মাণে অক্লান্ত পরিশ্রম করে যাবো, দেশরত্ন শেখ হাসিনা এবং উত্তর বঙ্গের অভিবাবক রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জনাব এ এইচ এম খায়রুজ্জামান লিটন মহোদয়ের হাতকে শক্তিশালী করতে কাজ করবে রাজশাহী মহানগর শাখা ছাত্রলীগের সর্বস্তরের নেতাকর্মীরা।

বিজ্ঞাপন

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত