নাটোরে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার « বাংলাখবর প্রতিদিন

নাটোরে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার

মোঃ বকুল শেখ
আপডেটঃ ২৯ নভেম্বর, ২০২২ | ২:৫২
মোঃ বকুল শেখ
আপডেটঃ ২৯ নভেম্বর, ২০২২ | ২:৫২
Link Copied!
নাটোরে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

নাটোরের নলডাঙ্গা উপজেলায় একটি টিনের ড্রাম থেকে বস্তাবন্দী অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার সকাল ১০ টার দিকে উপজেলার পিপরুল ইউনিয়নের সেনভাগ মফাপাড়া এলাকায় সড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে পুলিশ সিআইডি’র ফরেনসিক বিভাগকে খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে। তবে প্রাথমিকভাবে ওই ব্যক্তির পরিচয় সনাক্ত করা যায়নি।

নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ আবুল কালাম জানান, সকালে উপজেলার সেনভাগ মফাপাড়া এলাকায় সড়কের পাশে টিনের ড্রামের ভিতর বস্তাবন্দী মরদেহ দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী।

বিজ্ঞাপন

ধারণা করা হচ্ছে, অন্য কোথায় কে বা কারা এই হত্যাকান্ড সংঘটিত করে এখানে এনে ফেলে রেখে গেছে। খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে যায়। পরে বিষয়টি রাজশাহী
বিভাগীয় সিআইডি’কে অবহিত করলে সিআইডি’র ফরেনসিক বিভাগের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে।

পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। প্রাথমিক তদন্তে নিহত ওই ব্যক্তির কোন পরিচয় সনাক্ত করা যায়নি বলেও জানান তিনি।

রাজশাহী সিআইডি’র অতিরিক্ত পুলিশ সুপার শফিকুল ইসলাম জানান, প্রাথমিক তদন্তে এখনও কিছু জানা যায়নি। তদন্ত চলছে। নিহতের পরিচয় সনাক্তের চেষ্টা চলছে।

বিজ্ঞাপন

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত