কাটাখালির বিতর্কিত সাবেক মেয়র আব্বাস আলীর জামিন মঞ্জুর « বাংলাখবর প্রতিদিন

কাটাখালির বিতর্কিত সাবেক মেয়র আব্বাস আলীর জামিন মঞ্জুর

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ নভেম্বর, ২০২২ | ৯:৪৮
ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ নভেম্বর, ২০২২ | ৯:৪৮
Link Copied!
কাটাখালির বিতর্কিত সাবেক মেয়র আব্বাস আলীর জামিন মঞ্জুর -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

রাজশাহীর কাটাখালী পৌরসভার বিতর্কিত সাবেক মেয়র আব্বাস আলীর জামিন মঞ্জুর হয়েছে। ডিজিটাল নিরাপত্তা আইনের দুই মামলাতেই জামিন পেয়েছেন তিনি। মঙ্গলবার (২৯ নভেম্বর) দুপুরে রাজশাহী সাইবার ক্রাইম ট্রাইব্যুনাল আদালতের বিচারক জিয়াউর রহমান তার জামিন আবেদন মঞ্জুর করেন। এসময় সাবেক মেয়র আদালতে উপস্থিত ছিলেন।

রাজশাহী সাইবার ট্রাইব্যুনাল আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমত আরা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। ইসমত আরা বলেন, কারাগারে আটক থাকা রাজশাহীর কাটাখালী পৌরসভার সাবেক মেয়র আব্বাস আলীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের দুইটি মামলার শুনানির দিন ধার্য ছিল আজ। দুপুরে বিচারক আসামিপক্ষের আইনজীবীর জামিন আবেদনের শুনানি করেন পরে তা মঞ্জুর করা হয়।

প্রসঙ্গত, আব্বাস আলী কাটাখালী পৌর আওয়ামী লীগের আহ্বায়ক ছিলেন। আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে পর পর দুবার কাটাখালী পৌরসভার মেয়র নির্বাচিত হন। গত বছরের নভেম্বরে বঙ্গবন্ধুর ম্যুরাল নিয়ে তার আপত্তিকর কথার অডিও রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে রাজশাহী জুড়ে তোলপাড় শুরু সৃষ্টি হয়। সমালোচনা ও নিন্দার ঝড় ওঠে এই আব্বাসের বিরুদ্ধে ।

বিজ্ঞাপন

এ ঘটনায় তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন রাসিকের ০১ নং কাউন্সিলর। এর প্রেক্ষিতে ঢাকার একটি বাসা থেকে র‍্যাব তাকে গ্রেফতার করে। এর মধ্যেই পবা উপজেলা আওয়ামী লীগ আব্বাস আলীকে দলীয় পদ থেকে অব্যাহতি দেয়। তার বিরুদ্ধে নানা অভিযোগে সহ আরও কয়েকটি মামলা হয়। গ্রেফতারের পর থেকেই আব্বাস রাজশাহী কেন্দ্রীয় কারাগারে ছিলেন। গত বছরের ৯ ডিসেম্বর এক প্রজ্ঞাপনে আব্বাস আলীকে সাময়িক বরখাস্ত করা হয়। এর ১০ মাসের মাথায় চলতি বছরের অক্টোবরে তাকে স্থায়ীভাবে অপসারণ করা হয়।

বিজ্ঞাপন

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত