রাজধানীতে ভুয়া সাংবাদিক পরিচয়ে প্রতারণা, গ্রেফতার ১ « বাংলাখবর প্রতিদিন

রাজধানীতে ভুয়া সাংবাদিক পরিচয়ে প্রতারণা, গ্রেফতার ১

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ নভেম্বর, ২০২২ | ১:৫২
ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ নভেম্বর, ২০২২ | ১:৫২
Link Copied!
রাজধানীতে ভুয়া সাংবাদিক পরিচয়ে প্রতারণা, গ্রেফতার ১ -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

তথ্য প্রযুক্তি অপব্যবহার করে এক ভুয়া সাংবাদিককে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা ওয়ারী বিভাগ। গ্রেফতারকৃতের নাম- মোঃ তরিকুল ইসলাম।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা ওয়ারী বিভাগের ওয়ারী জোনাল টিম রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে । ওয়ারী জোনাল টিমের টিম লিডার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ আহসান খানের নেতৃত্বে এই অভিযান চালানো হয়।

গ্রেফতারের সময় তার কাছ থেকে ৩টি মোবাইল ফোন, ৫টি বিভিন্ন অপারেটরের সিম, ১টি ল্যাপটপ, ১টি ডেক্সটপ, ১টি ক্যামেরা, ১টি মাউথ স্পিকার, ৬টি ভিজিটিং কার্ড, ৮টি আইডি কার্ড, ২টি পাসপোর্ট, ১টি ব্যাংক চেক ও ২টি সিল উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

বেলা ১২ টায় ডিএমপি মিডিয়া সেন্টারে এক প্রেস ব্রিফিংয়ে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ বিপিএম-বার, পিপিএম-বার।

ডিবি প্রধান বলেন, ঢাকা মহানগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে আমাদের কাছে তথ্য আসে যে, তথ্য প্রযুক্তি অপব্যবহার করে দৈনিক স্বাধীন বার্তা নামে অনুমোদনবিহীন নিউজ পোর্টাল, ফেইসবুক এ্যাকাউন্ট, ইউটিউব চ্যানেল খুলে নিজেকে সম্পাদক, প্রকাশক পরিচয় দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে আসছে। এমন তথ্যের ভিত্তিতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

তিনি আরো বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত জানায়, তথ্য-প্রযুক্তির অপব্যবহার করে ভুয়া নিউজ পোর্টাল খুলে নিজেকে সম্পাদক, প্রকাশক ও সাংবাদিক পরিচয় দিয়ে সাধারণ মানুষকে প্রতারিত করে অবৈধ সম্পদ ও কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে।

বিজ্ঞাপন

গ্রেফতারকৃত তরিকুল ইসলামের বিরুদ্ধে কদমতলী থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করা হয়েছে।

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত