রাজারহাটে উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত « বাংলাখবর প্রতিদিন

রাজারহাটে উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ ডিসেম্বর, ২০২২ | ১২:০০
ডেস্ক নিউজ
আপডেটঃ ১ ডিসেম্বর, ২০২২ | ১২:০০
Link Copied!
রাজারহাটে উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

রাত পোহালে রাজারহাট উপজেলা আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। গতকাল ৩০নভেম্বর ত্রি-বার্ষিক সম্মেলনকে ঘিরে উপজেলা আওয়ামীলীগের নেতাকর্মীদের মাঝে উষ্ণ উত্তেজনা লক্ষ করা যাচ্ছে। এবারের সম্মেলনে নবীন প্রবীণের সমন্বয়ে নেতৃত্বে চমক আসবে বলে তৃণমূল নেতাকর্মীদের মাঝে আলোচনা চলছে।

রাজারহাট উপজেলা আওয়ামীলীগের দু’গ্রুপের মধ্যে আসন্ন সম্মেলনকে কেন্দ্র করে সমর্থকদের ভিন্ন প্রতিক্রিয়া লক্ষ করা গেছে। বিভিন্ন প্রার্থীর পক্ষে তাদের সমর্থকরা সামাজিক যোগাযোগ মাধ্যমে পছন্দের প্রার্থীর পক্ষে তাদের অতিত রাজনৈতিক ভুমিকা তুলে ধরে প্রচার প্রচারণা চালাচ্ছেন। তবে সাধারণ সম্পাদক পদের জন্য বেশ কিছু নাম আলোচনায় এলেও সভাপতি পদে এখন পর্যন্ত তেমন কাউকে প্রচারণা চালাতে দেখা যায়নি।

অনেকে ধারণা করছেন উপজেলা আওয়ামীলীগের বর্তমান সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুনুর মোঃ আক্তারুজ্জামান সভাপতি পদে প্রতিদ্বন্দ্বী করতে পারেন। তাই তার সমকক্ষ কেউ না থাকায় সভাপতি পদের জন্য এখনো কাউকে প্রচার প্রচারণা করতে দেখা যায়নি। তবে সাধারণ সম্পাদক পদের জন্য ইতিমধ্যে একাধিক নাম শোনা যাচ্ছে।

বিজ্ঞাপন

রাজারহাট মডেল কৃষি ডিপ্লোমা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ শহীদ পরিবারের সন্তান রাজারহাট উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও রাজারহাট উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আবুল কালাম আজাদের নাম সাধারণ সম্পাদক হিসেবে আলোচনার শীর্ষে আছেন।

এছাড়াও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হিসেবে রাজারহাট সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এনামুল হকের নামও আলোচনায় রয়েছে। অন্যদিকে প্রেসক্লাব রাজারহাটের সম্পাদক রফিকুল ইসলাম নিজের ফেসবুক পেজে নিজেকে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রার্থী হিসেবে ঘোষণা করেন।

তবে বেশী আলোচিত বিষয় আওয়ামীলীগের তৃণমূলের নেতাকর্মীরা রাজারহাট উপজেলার চেয়ারম্যান জাহিদ সোহরাওয়ার্দী বাপ্পীকে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক দেখতে চাই বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার প্রচারণা চালাচ্ছেন।

বিজ্ঞাপন

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সাবেক ছাত্র নেতা মনে করেন যেহেতু কুড়িগ্রাম জেলা আওয়ামীলীগের রাজনীতি দুটো গ্রুপে বিভক্ত তাই ৩০ নভেম্বরের সম্মেলনে এক পক্ষের থেকে সভাপতি ও সাধারণ সম্পাদক হওয়ার সম্ভবনা নেই। জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব জাফর আলীর প্রার্থী হিসেবে আলহাজ্ব আবুনুর মোঃআক্তারুজ্জামানই সভাপতি হচ্ছেন বলে গুঞ্জন শোনা যাচ্ছে।

এদিকে অপর গ্রুপের সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু পন্থী হিসেবে পরিচিত অধ্যক্ষ আবুল কালাম আজাদের নামই সাধারণ সম্পাদক হিসেবে আলোচনার শীর্ষে রয়েছে। সম্মেলনকে ঘিরে উপজেলা ছাত্রলীগ,উপজেলা যুবলীগ,উপজেলা কৃষকলীগ,স্বেচ্ছাসেবক লীগ ও উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঝে আনন্দের হাওয়া বইছে।

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত