
রাসিকের ১৪ নং ওয়ার্ড পশ্চিম আ’লীগের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
ডেস্ক নিউজ
Link Copied!
রাসিকের ১৪ নং ওয়ার্ড পশ্চিম আ’লীগের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

রাজশাহী বিএনপির অব্যহত দেশ বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে রাজশাহী মহানগরীর ১৪ নং ওয়ার্ড পশ্চিম আওয়ামী লীগের আয়োজনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
১লা ডিসেম্বর বিকেলে নগরীর তেরখাদিয়া মোড় থেকে এই বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে ওয়ার্ডের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।
রাজশাহী সিটি কর্পোরেশন ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর ও ১৪নং ওয়ার্ড পশ্চিম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনার এর নেতৃত্বে উক্ত মিছিলে বিপুলসংখ্যক ওয়ার্ডবাসী অংশ নেন।
এসময় ১৪ নং ওয়ার্ড পশ্চিম আওয়ামী লীগের সভাপতি বাবলুর রহমান বাবুসহ সভাপতি লিয়াকত কাদির কুমকুম সহ ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।


