রাজশাহীতে বিএনপির গণসমাবেশে পথে পথে পুলিশের তল্লাশি « বাংলাখবর প্রতিদিন

রাজশাহীতে বিএনপির গণসমাবেশে পথে পথে পুলিশের তল্লাশি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ ডিসেম্বর, ২০২২ | ২:২৮
ডেস্ক নিউজ
আপডেটঃ ২ ডিসেম্বর, ২০২২ | ২:২৮
Link Copied!
রাজশাহীতে বিএনপির গণসমাবেশে পথে পথে পুলিশের তল্লাশি -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

রাজশাহীতে বিএনপির জনসমাবেশ কে কেন্দ্র করে পথে পথে তল্লাশি চালাচ্ছে পুলিশ। রাজশাহীর বিভিন্ন প্রবেশদ্বার থেকে শুরু করে রাজশাহী রেল স্টেশনেও তল্লাশি চালায় পুলিশ সদস্যরা।

বিএনপি নেতাদের অভিযোগ, তল্লাশি করতে গিয়ে আসা নেতাকর্মীদেরকে হয়রানি করছে পুলিশ। আবার অনেককেই রাজশাহী শহরে ঢুকতে দেয়া হচ্ছে না। তাদেরকে বাড়ি ফেরত পাঠানো হচ্ছে। গত বুধবার থেকে এই অবস্থা চালাচ্ছে পুলিশ।

বিএনপির চেয়ার পার্সনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু জানান, পুলিশি বাধা এবং হয়রানি উপেক্ষা করে এরই মধ্যে কয়েক লাখ নেতাকর্মী রাজশাহী শহরে প্রবেশ করেছেন। এরই মধ্যে অনেকেই রাজশাহী ঐতিহাসিক মাদ্রাসা মাঠের পাশে ঈদগা মাঠে গিয়ে আশ্রয় নিয়েছেন। নেতাকর্মীদের থাকার জন্য তাঁবু টানানোর ব্যবস্থা করা হলেও পুলিশ প্রথম দিকে তাতেও বাধা প্রয়োগ করে। ফলে অনেক নেতাকর্মীকে রাতে খোলা আকাশের নিচে কাটাতে হচ্ছে।

বিজ্ঞাপন

এদিকে শুক্রবার সকালে রাজশাহী ঈদগাহ মাঠে সরেজমিন গিয়ে দেখা যায় কয়েক হাজার নেতাকর্মী তাঁবুর নিচে রাত কাটিয়েছেন। অনেকেই খোলা আকাশের নিচেও রাত কাটিয়েছেন। ঈদগা মাঠে বিএনপি নেতাকর্মীদের চলছে রান্না এবং খাওয়া-দাওয়া।

এরই মধ্যে স্লোগান ও স্লোগানে নিজেদের উজ্জীবিত করে রাখছেন বিএনপি নেতা কর্মীরা।

নাটোরের নলডাঙ্গা থেকে আসা নাইমুল ইসলাম নামের এক কর্মী বলেন, সমাবেশে যোগ দিতে অনেক কষ্ট করে বৃহস্পতিবার রাজশাহী এসে পৌছায়। রাস্তায় বিভিন্ন জায়গায় পুলিশ তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করেছে। শেষ পর্যন্ত বিভিন্ন কৌশল অবলম্বন করে রাজশাহী ঈদগাহ মাঠে এসে পৌঁছান তিনি। এর পর খোলা আকাশের নিচে রাত্রি যাপন করেন।

বিজ্ঞাপন

পাবনার ঈশ্বরদী থেকে আসা নাজমুল হোসেন বলেন, তারা বুধবার রাতে এসে তাবু গড়েছেন। সেই তাবুতে তারা অবস্থান করছেন। তাদের মতো অনেকেই তাবোল নিচে রাত যাপন করেছেন। শনিবার সমাবেশ শেষ করে তারা বাড়ি ফিরবেন।

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত