আজ ময়মনসিংহে আ.লীগের ত্রিবার্ষিক সম্মেলন শুরু « বাংলাখবর প্রতিদিন

আজ ময়মনসিংহে আ.লীগের ত্রিবার্ষিক সম্মেলন শুরু

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ ডিসেম্বর, ২০২২ | ২:৩৮
ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ ডিসেম্বর, ২০২২ | ২:৩৮
Link Copied!
আজ ময়মনসিংহে আ.লীগের ত্রিবার্ষিক সম্মেলন শুরু -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

ময়মনসিংহে জেলা ও মহানগর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন শুরু হয়েছে। আজ দুপুর সোয়া ১২টার দিকে ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে সম্মেলনের উদ্বোধন করা হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

এ ছাড়া আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মো. আবদুর রাজ্জাক ও যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি অতিথি হিসেবে সম্মেলনে উপস্থিত আছেন। সম্মেলনে অন্তত পাঁচ লাখ নেতা-কর্মীর সমাগম হবে বলে আশা করছেন আওয়ামী লীগের নেতা কর্মীরা।

এর আগে আজ সকাল থেকেই জেলার বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতা কর্মীরা সম্মেলনস্থলে আসতে শুরু করেন। সকাল ১০টার মধ্যেই সম্মেলনস্থলে বিপুলসংখ্যক নেতা কর্মীর সমাগম দেখা গেছে। সম্মেলনে আসা নেতা-কর্মীদের বেশির ভাগই হলুদ, সাদা, গোলাপিসহ বিভিন্ন রঙের টি-শার্ট আর টুপি পরে এসেছেন। সম্মেলনস্থলে অনেক নারী কর্মীর উপস্থিতি ছিলেন।

বিজ্ঞাপন

সম্মেলনের আশপাশের সড়ক আওয়ামী লীগের নেতাদের বিলবোর্ড, তোরণ আর ফেস্টুনে ভরে গেছে। নেতাদের ছবিযুক্ত বড় গ্যাসবেলুন উড়িয়ে শুভেচ্ছা জানানো হচ্ছে। সম্মেলনের জন্য তৈরি করা হয়েছে নৌকার আদলে ১২০ ফুট দৈর্ঘ্য ও ৩২ ফুট প্রস্থের মঞ্চ। ঢাকা থেকে ডেকোরেশন প্রতিষ্ঠানের কর্মীরা এই মঞ্চ তৈরি করেছেন। মঞ্চে ২০০ নেতার জন্য আসন দেওয়া হয়েছে।

তারাকান্দা উপজেলার ঢাকুয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মো. ওয়ালিউল্লাহ সকাল ৯টায় সম্মেলনস্থলে এসেছেন। তিনি গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদের ছবিযুক্ত টি–শার্ট পরেছেন। ওয়ালিউল্লাহ বলেন, সম্মেলনে তারাকান্দা থেকে অন্তত ১০ হাজার লোক আসবেন। ১৬টি বাসে তাঁরা নেতা–কর্মীদের নিয়ে এসেছেন। বাস ছাড়া ব্যক্তিগত যানেও অনেক নেতা-কর্মী আসছেন।

সম্মেলনে আশা নাজনীন আক্তার নামের এক নারী কর্মী বলেন, তিনি ফুলপুর উপজেলা থেকে এসেছেন। একটি সফল সম্মেলনের জন্য তাঁরা অধীর আগ্রহে ছিলেন।

বিজ্ঞাপন

এর আগে ২০১৬ সালের ৩০ এপ্রিল ময়মনসিংহ জেলা ও মহানগর আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। ওই দিন সম্মেলনস্থলে কমিটি ঘোষণা করা হয়নি। পরে ২০১৬ সালের ১০ অক্টোবর জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে জহিরুল হক ও সাধারণ সম্পাদক হিসেবে মোয়াজ্জেম হোসেনের নাম ঘোষণা করা হয়। এ ছাড়া মহানগর কমিটিতে সভাপতি পদে এহতেশামুল আলম ও সাধারণ সম্পাদক পদে মোহিত উর রহমানের নাম ঘোষণা করা হয়।

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত