পরিবহন ধর্মঘটের আজ ৩য় দিন! সন্ধ্যায় বাস চলার আশংখা ? « বাংলাখবর প্রতিদিন

পরিবহন ধর্মঘটের আজ ৩য় দিন! সন্ধ্যায় বাস চলার আশংখা ?

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ ডিসেম্বর, ২০২২ | ৩:০৫
ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ ডিসেম্বর, ২০২২ | ৩:০৫
Link Copied!
পরিবহন ধর্মঘটের আজ ৩য় দিন! সন্ধ্যায় বাস চলার আশংখা ? -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

রাজশাহীতে বিএনপির বিভাগীয় গণসমাবেশ আজ শনিবার বেলা ২টা থেকে শুরু হবে। বিকেল ৫টার মধ্যে সমাবেশ শেষ করতে হবে। এই সমাবেশ ঘিরে ১০ দফা দাবিতে গত বৃহস্পতিবার থেকে উত্তরাঞ্চলে চলছে যাত্রী পরিবহন ধর্মঘট। এই ধর্মঘটের ৩য় দিনে এসে শোনা যাচ্ছে, আজ শনিবার বিএনপির সমাবেশ শেষে সন্ধ্যা থেকে বাস চলাচল করবে।

এ বিষয়ে পরিবহন মালিক সমিতির নেতারা বলছেন, তাঁদের ধর্মঘট অনির্দিষ্টকালের জন্য। তাঁদের দাবিদাওয়া মেনে নিলেই তাঁরা ধর্মঘট স্থগিত করবেন। তবে পরিবহন শ্রমিকেরা বলছেন, তাঁদের সন্ধ্যা ছয়টা থেকে গাড়ি ছাড়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

আজ শনিবার সকালে রাজশাহী নগরের শিরোইল এলাকায় এ এইচ এম কামারুজ্জামান বাস টার্মিনালে গিয়ে দেখা যায়, গাড়ির চালক ও কর্মচারীরা গাড়ি পরিষ্কার করছেন। অনেকে গাড়ি চালু করে পরীক্ষা করছেন। পরিবহন শ্রমিকদের একদল রোদে বসে বিএনপির আজকের সমাবেশ নিয়ে আলাপ করছেন।

বিজ্ঞাপন

রাজশাহীতে বিএনপির গণসমাবেশের আগে অটোরিকশায়ও ধর্মঘট, দুর্ভোগ রাজশাহীগামী সিএনজি থামিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। শুক্রবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার দ্বারিয়াপুরে এই টার্মিনালে গাড়িচালক মো. সুমন বলেন, বিএনপির সমাবেশ শেষে আজ সন্ধ্যা ছয়টা থেকে বাস চলবে। মালিক সমিতি থেকে তাঁদের এই নির্দেশনা দেওয়া হয়েছে। তাঁর গাড়ি রিজার্ভের জন্য ইতিমধ্যে বিএনপির লোকজন যোগাযোগ করছে। নওগাঁ রোডে গাড়িচালক মো. বাবর আলী। ওই টার্মিনালে তাঁর সঙ্গে কথা হয়। তিনি বলেন, তাঁদের গাড়ি প্রস্তুত রাখতে বলা হয়েছে। গাড়ি সন্ধ্যা ছয়টায় ছাড়বে।

এ বিষয়ে রাজশাহী বিভাগীয় সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি সাফকাত মঞ্জুর দৈনিক বাংলাখবর প্রতিদিন কে বলেন, এখন পর্যন্ত তাঁরা ধর্মঘটেই আছেন। তাঁরা বিভাগীয় কমিশনারকে তাঁদের ১০ দফা দাবির বিষয়টি বলেছিলেন। এখন পর্যন্ত আলোচনা হয়নি। তবে আজ বিকেল বা সন্ধ্যার দিকে আলোচনা হতে পারে।

বাসচালকেরা ইতিমধ্যে গাড়ি রিজার্ভ দেওয়া শুরু করেছেন, এমন তথ্য জানালে তিনি বলেন, তাঁরা হয়তো ভেতরে-ভেতরে রিজার্ভ দিচ্ছেন। বিকেল বা সন্ধ্যার দিকে এ বিষয়ে একটা সম্ভাবনা আছে।
এদিকে যাত্রী পরিবহন ধর্মঘটের মধ্যে দ্বিতীয় দিন থেকে রাজশাহীতে চলছে সিএনজি-থ্রি-হুইলার ধর্মঘটও।

বিজ্ঞাপন

এতে দ্বিতীয় দিন থেকে মানুষের দুর্ভোগ আরও বেড়ে যায়। দ্বিগুণ ভাড়া দিয়ে তাঁদের গন্তব্যে ফিরতে হয়েছে। ধর্মঘটের তৃতীয় দিনে ছয় সিটের ব্যাটারিচালিত অটোরিকশা ও দুই সিটের রিকশাই ভরসা। এদিনও দেখা গেছে, এই দুই গাড়িতে করে ভেঙে ভেঙে মানুষ জরুরি কাজে বের হচ্ছেন।

রাজশাহীতে বিএনপির সমাবেশস্থলের পাশে ‘মিনি সমাবেশ’, চলছে উৎসব রগুনা থেকে ধানের শীষ মাথায় বেঁধে এসেছে শুকুর আলী খাঁ। তাঁকে নিয়ে চলছে বিএনপি নেতা-কর্মীদের মাতামাতি। আজ দুপুরে শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহ মাঠে নগরের তালাইমারী এলাকায় কথা হয় আবদুস সালামের সঙ্গে। তিনি বানেশ্বর থেকে রাজশাহী শহরে গিয়ে একটি রেস্তোরাঁয় কাজ করেন। সকাল ৯টায় তাঁর কাজে প্রবেশের সময়। তিনি ৯টায় কাজলায় নামেন একটি অটোরিকশা থেকে। এরপর সেখান থেকে রিকশা নেন। তিনি বলেন, বানেশ্বর থেকে তাঁর আসতে খরচ হলো ১০০ টাকার বেশি। এমনিই স্বাভাবিক সময়ে ভাড়া ২০ টাকা। তাঁর ধারণা, বিএনপির ধর্মঘট শেষে পরিবহন চালু হবে।

নগরের মোড়ে মোড়ে পুলিশ টহল, বিএনপি নেতা-কর্মীরা আসছেন বিএনপির এই সমাবেশকে সামনে রেখে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ মোট ১৭টি স্থানে তল্লাশিচৌকি বসিয়েছে। এ ছাড়া এ উপলক্ষে পুলিশের বিভিন্ন শাখার দেড় হাজার অতিরিক্ত পুলিশ কাজ করছেন। তল্লাশিচৌকির বাইরে নগরের মোড়ে মোড়ে বিপুলসংখ্যক পুলিশের অবস্থান রয়েছে।

এসব স্থান দিয়ে সকাল থেকেই বিএনপির নেতা-কর্মীরা আসতে শুরু করেছেন। বিশেষ করে রাজশাহী মহানগরের বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনকে দেখা গেছে। নগরের সাগরপাড়া এলাকায় ধানের শীষ নিয়ে ১০-১৫ জনের একটি দল হেঁটে যাচ্ছিল। এদের একজন রবিউল ইসলাম বলেন, তাঁদের বাড়ি সাগরপাড়া এলাকায়। তাঁরা হেঁটেই যাচ্ছেন। সমাবেশস্থলের আগে গিয়ে স্লোগান ধরবেন।

রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (গণমাধ্যম) মো. রফিকুল আলম বলেন, তাঁরা মানুষের নিরাপত্তায় সব ধরনের ব্যবস্থা নিয়েছেন। রাজশাহীতে বিএনপির গণসমাবেশের আগে রাজপথে আ.লীগের শক্তির মহড়া বিএনপির গণসমাবেশের আগে রাজশাহীতে মহানগর আওয়ামী লীগের বিক্ষোভ মিছিলে কয়েক হাজার নেতা–কর্মী অংশ নেন। আজ বৃহস্পতিবার বিকেলে নগরের সাহেববাজার এলাকায়।

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত