রাজশাহীতে খালেদা- তারেকের আসন ফাঁকা রেখে সমাবেশ করছে বিএনপি « বাংলাখবর প্রতিদিন

রাজশাহীতে খালেদা- তারেকের আসন ফাঁকা রেখে সমাবেশ করছে বিএনপি

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ ডিসেম্বর, ২০২২ | ৬:৫৮
ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ ডিসেম্বর, ২০২২ | ৬:৫৮
Link Copied!
রাজশাহীতে খালেদা- তারেকের আসন ফাঁকা রেখে সমাবেশ করছে বিএনপি -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

রাজশাহীতে বিএনপির বিভাগীয় সমাবেশ মঞ্চেও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য আসন ফাঁকা রাখা হয়েছে। শনিবার নির্ধারিত সময়ের ৪ ঘণ্টা আগে ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে সমাবেশ শুরু হয়। সমাবেশে ভাষণদেন বিএনপির স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা।

জ্বালানি তেল ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং দলীয় কর্মসূচিতে গুলি করে নেতা-কর্মীদের হত্যার প্রতিবাদে দেশের সব বিভাগীয় শহরে ধারাবাহিক সমাবেশ করছে বিএনপি। এর অংশ হিসেবে আজ রাজশাহীতে নবম সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

এই সমাবেশ মঞ্চে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সম্মানে দুটি আসন ফাঁকা রাখা হয়েছে। আসন দুটিতে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি রাখা হয়েছে।

বিজ্ঞাপন

এ বিষয়ে বিএনপির এই সমাবেশের সমন্বয়ক ও চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা মিজানুর রহমান মিনু বলেন, দেশের রাজনীতি সুস্থ পরিবেশ বজায় থাকলে খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজকের এই সমাবেশে উপস্থিত থাকতেন।

কিন্তু তারা আসতে পারেননি। তাই ওনাদের সম্মানে মঞ্চে দুটি আসন রাখা হয়েছে। এই সমাবেশ ঘিরে বিএনপি নেতাকর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। তিন দিন আগে থেকেই সমাবেশস্থলে জড়ো হয়েছেন নেতাকর্মীরা।

বিজ্ঞাপন

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত