উজিরপুরে গাছ কাটতে বাধা দেয়ায় হামলা, নারীসহ আহত-৩ « বাংলাখবর প্রতিদিন

উজিরপুরে গাছ কাটতে বাধা দেয়ায় হামলা, নারীসহ আহত-৩

নাসির শরীফ
আপডেটঃ ৫ ডিসেম্বর, ২০২২ | ৪:০৬
নাসির শরীফ
আপডেটঃ ৫ ডিসেম্বর, ২০২২ | ৪:০৬
Link Copied!
উজিরপুরে গাছ কাটতে বাধা দেয়ায় হামলা, নারীসহ আহত-৩ -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

বরিশাল জেলার উজিরপুরে বিরোধীয় জমির গাছ কাটতে বাধা দেয়ায় প্রতিপক্ষরা অতর্কিত ভাবে হামলায় চালিয়ে নারী ও শিক্ষার্থীসহ ৩ জনকে প্রকাশ্যে পিটিয়ে গুরুতর আহত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ ও আহত সুত্রে জানা যায়, উপজেলার বামরাইল ইউনিয়নের সানুহার গ্ৰামের কাজী সাইদুর রহমানের গংদের সাথে পার্শ্ববর্তী বাড়ির জালাল হাওলাদার গংদের সাথে জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় ৫ ডিসেম্বর সোমবার সকাল ৬ টায় জালাল হাওলাদার, কালাম, জাকির, নান্না,হানিফ,সহ অজ্ঞাত ২৫/৩০ জন সংঘবদ্ধ হয়ে বসতবাড়ির সামনে দলিলকৃত জমির গাছ কেটে ফেলে জোর পূর্বক বেড়া দিয়ে দখলের পাঁয়তারা চালায়। এতে বাধা দিলে কাজী সাইদুর রহমান ও তার স্ত্রী তহমিনা বেগম, ছেলে কাজী মাইনুল হাসানকে পরকল্পিত প্রকাশ্যে পিটিয়ে গুরুতর আহত করেছে। আহতদের স্হানীয়রা উদ্ধার করে উজিরপুর হাসপাতালে ভর্তি করে।

হামলার ঘটনায় আহত তহমিনা বেগম বাদী হয়ে উজিরপুর মডেল থানায় অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। এ ব্যাপারে আহত তহমিনা বেগম জানান, আমাকে সহ আমার স্বামী ও পুত্রকে পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম করেছে এবং গলাটিপে শ্বাসরুদ্ধ করার চেষ্টা করছে ওই সন্ত্রাসীরা।

বিজ্ঞাপন

তিনি আরো বলেন, জালাল হাওলাদারের বিরুদ্ধে এলাকায় একাধিক অভিযোগ রয়েছে। সে বিভিন্ন অপকর্মের সাথে জড়িত রয়েছে। এছাড়াও মারধর করে অন্যের জমি দখল করা তাদের নেশা ও পেশা। অভিযুক্ত জালাল হাওলাদার জানান আমার জমিতে বেড়া দেয়ায় তারা বাধা দেয়। আমার সম্পত্তি দখল করে খাচ্ছে তারা। ওই সম্পত্তির মালিক আমরা। আমাদের কাগজ আছে।

উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুল হাসান জানান, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত