কলাপাড়ায় ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যদের কর্মসংস্থানের দাবীতে মানববন্ধন « বাংলাখবর প্রতিদিন

কলাপাড়ায় ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যদের কর্মসংস্থানের দাবীতে মানববন্ধন

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ ডিসেম্বর, ২০২২ | ৭:০৫
ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ ডিসেম্বর, ২০২২ | ৭:০৫
Link Copied!
কলাপাড়ায় ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যদের কর্মসংস্থানের দাবীতে মানববন্ধন -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা বন্দরে ভূমি অধিগ্রহনে ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যরা কর্মসংস্থানের দাবীতে মানববন্ধন ও শ্রমিক সমাবেশের আয়োজন করা হয়েছে। সোমবার (৫ ডিসেম্বর) সকাল ১০ টায় টিয়াখালী ইউনিয়নে ৬ নং ওয়ার্ডে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি অনুযায়ী পায়রা বন্দর সংশ্লিষ্ট স্পেকট্রা ইঞ্জিনিয়ারিং লিমিটেড এর ছয় লেন বিশিষ্ট সংযোগ সড়কের কাজে টিয়াখালী ইউনিয়নসহ কলাপাড়ার শ্রমজীবী মানুষের কর্মসংস্থানের দাবিতে এ মানববন্ধন করা হয়।

মানববন্ধনে টিয়াখালী ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি মো. খালেক হাওলাদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টিয়াখালী ইউপি চেয়ারম্যান মাহমুদুল হাসান সুজন মোল্লা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ৩ নং টিয়াখালী ইউপি সদস্য আ. রব জমাদ্দার, শ্রমিক নেতা মো. ফোরকান গাজী, যুবলীগ সভাপতি ওয়াহিদুজ্জামান কামাল ও ছাত্রলীগ সভাপতি মো. হাসান মোল্লা প্রমুখ।

বিজ্ঞাপন

এসময় বক্তরা বলেন, দেশের উন্নয়নের স্বার্থে আমাদের বাপ-দাদার পৈত্রিক সম্পত্তি, ঘড়-বাড়ি, গাছ-পালা, পুকুর ও মসজিদ-মন্দির ছেড়ে দিয়েছি। কিন্তু বিনিময়ে আমরা কি পেয়েছি। পায়রা বন্দরের ছয় লেন সড়কের কাজে দায়িত্বপ্রাপ্ত স্পেকট্রা ইঞ্জিনিয়ারিং লিমিটেড এর কর্মকর্তারা হুমায়ুন নামের বহিরাগত এক ব্যক্তির মাধ্যমে সকল ধরনের কাজ পরিচালনা করাচ্ছে। এ উন্নয়নের কাজে ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যদের কর্মসংস্থান দেয়ার কথা ছিল। অথচ এখানে দূর-দূরান্তের মানুষের কর্মসংস্থান হলেও স্থানীয় ক্ষতিগ্রস্থ পরিবার সে সুযোগ হতে বঞ্চিত হচ্ছে। বক্তরা দাবি জানিয়ে বলেন, আমাদের যোগ্যতা অনুযায়ী কাজে অংশগ্রহন করে স্ব-স্ব কর্মসংস্থানের সুযোগ করে দেয়া হোক।

টিয়াখালী ইউপি চেয়ারম্যান মাহমুদুল হক সুজন মোল্লা প্রধান অতিথি’র বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী জন নেত্রী শেখ হাসিনা প্রতিশ্রুতি করেছিলেন ভূমি অধিগ্রহনে ক্ষতিগ্রস্থ মানুষদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। কাজের ক্ষেত্রে তাদের মূল্যায়ান করা হবে। কিন্তু বাস্তবে এখানকার মানুষ সে সুযোগ পাচ্ছে না। তিনি অভিযোগ করে বলেন, হুমায়ুন নামের বহিরাগত এক ব্যক্তি এখানে কর্তৃত্ব ও নেতৃত্ব দিচ্ছে। সে স্পেকট্রা ইঞ্জিনিয়ারিং অফিসের অসাধু লোকদের সাথে আতাত করে সমস্ত ওয়ার্ক অর্ডার নিয়ে এলাকার বহির্ভূত লোকদের দিয়ে সকল কাজ পরিচালনা করছে।

অথচ এখানকার খেটে খাওয়া শ্রমজীবী মানুষগুলো কাজ করার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। অতি দ্রুত হুমায়ুনের ওয়ার্ক অর্ডার বাতিল করে স্থানীয় শ্রমজীবী মানুষদের কাজের সুযোগ না দিলে এ আন্দোলন অব্যাহত থাকবে। মানববন্ধনে টিয়াখালী ইউনিয়নে পায়রা বন্দরে ভূমি অধিগ্রহনে ক্ষতিগ্রস্থ পরিবারের সহস্রাধিক সদস্যরা উপস্থিত ছিলেন। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করা হয়।

বিজ্ঞাপন

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত