আজ রাজারহাট হানাদার মুক্ত দিবস « বাংলাখবর প্রতিদিন

আজ রাজারহাট হানাদার মুক্ত দিবস

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ ডিসেম্বর, ২০২২ | ১১:৫৯
ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ ডিসেম্বর, ২০২২ | ১১:৫৯
Link Copied!
আজ রাজারহাট হানাদার মুক্ত দিবস -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

আজ ৬ ডিসেম্বর রাজারহাট হানাদার মুক্ত দিবস। রাজারহাটে মুক্তিযুদ্ধ চলাকালীন সময় শতশত মানুষকে নির্বিচারে হত্যা করা হয়েছিল ।

মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষকদের সূত্রে জানা গেছে , ১৯৭১ ইং সনে মুক্তিযুদ্ধ শুরুর পর পাক বাহিনী রাজারহাট-কুড়িগ্রাম সড়কের পার্শ্বে ঠাটমারীতে ক্যাম্প গড়ে তোলেন। এখান থেকে রাজাকার ও তাদের সহযোগীদের মাধ্যমে পরিকল্পনা মাফিক বিভিন্ন স্থানে সাধারন মানুষের ঘর বাড়িতে অগ্নিসংযোগ, নরহত্যা, ধর্ষণ, লুটপাটসহ নানা বর্বরোচিত কর্মকান্ড পরিচালনা করেন হানাদার-পাকবাহিনী।

যুদ্ধ চলাকালীন প্রায় দিন কোন না কোন স্থান থেকে মুক্তিযুদ্ধের স্বপক্ষের সাধারণ মানুষদের ধরে এনে নানাভাবে নির্যাতন শেষে গুলি করে হত্যা করত। এভাবে কত মানুষকে হত্যা করে লাশ পার্শ্বের ব্রীজের নীচে পানিতে ভাসিয়ে দিয়েছে এর সঠিক পরিসংখ্যান কেউ জানেন না। তবে পানির স্রোতে অগণিত মানুষের লাশ ভেসে যেতে দেখেছেন এলাকাবাসী। মুক্তিযুদ্ধে ১১জন মুক্তিযোদ্ধাকে ওই স্থানে গুলি করে হত্যা করা হয়। এসব শহীদের রেকর্ড রয়েছে মুক্তিযোদ্ধা সংসদ ও সরকারী হিসেবে।

বিজ্ঞাপন

পাকিস্থানী হানাদার বাহিনীর নানা অপকর্মের সাক্ষী ঠাটমারী বধ্যভূমি। মহান মুক্তিযুদ্ধে নানা বেদনা বিধুর ও স্মৃতি বিজড়িত ঘটনার সাথে জড়িয়ে রয়েছে এটি। শহীদদের সম্মানার্থে ২০০৬ সালে সরকারি অর্থায়নে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ঠাটমারী বধ্যভূমিতে গড়ে উঠে স্মৃতিস্তম্ভ। বিজয়ের মাস আসলে কথা আসে ঠাটমারী বধ্যভূমির। এসব লোমহর্ষক ঘটনা যারা জানেন এখনো মনে তারা পড়লে শিহরে উঠেন।

রাজারহাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবুল কালাম আজাদ বলেন,আমার বড় ভাই শহিদ প্রকৌশলী আজিজুল হককে ৭১ সনের ৭ই আগষ্ট মধ্যরাতে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ঠাটমারী বধ্যভূমিতে নির্মমভাবে হত্যা করে পানিতে ফেলে দিয়েছিল পাক বাহিনী। পরদিন এলাকাবাসী সেখান থেকে লাশটি নিয়ে এসে নিজ বাড়ির উঠানে দাফন করেন। এর আগে পাক বাহিনী ও রাজাকাররা একাধিকবার তাদের বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাট করেছিল বলেও জানান ।

ঠাটমারী থেকে ৩ কিলোমিটার দূরে তৎকালীন আওয়ামী লীগের কুড়িগ্রাম মহকুমা সভাপতি আহম্মদ হোসেন সরকারের টগরাইহাট গ্রামের বাড়িতে অস্ত্র ও গোলা বারুদ মজুদ করা হয়। এরপর ওই বাড়িতে মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ শেষে প্রথমে পুলিশ, আনসার ও স্থানীয় যুবক-ছাত্রদের সমন্বয়ে মুক্তিযুদ্ধের সূচনা হয়। তারা সক্রিয় হয়ে উঠলে তাদের প্রতিরোধের মুখে শেষ অবধি হানাদার বাহিনী পিছু হঠতে শুরু করে।

বিজ্ঞাপন

রাজারহাট উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রজব আলী জানান, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকালীন শেষ পর্যায়ে বাংলার মুক্তিকামী দামাল ছেলেদের প্রতিরোধের মুখে পাকিস্থানী হানাদার বাহিনী রাজারহাট ছেড়ে পালিয়ে যায়। ৬ ডিসেম্বর ১৯৭১ইং সনে রাজারহাট হানাদার মুক্ত হয়।

প্রতি বছরের ন্যয় আজকের দিনে রাজারহাট ঠাটমারী বধ্যভূমি স্মৃতিস্তম্ভে উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে ।

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত