নাটোরে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ! « বাংলাখবর প্রতিদিন

নাটোরে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ!

খঃ তানজিবুর, নাটোর সদর প্রতিনিধি
আপডেটঃ ২৫ ফেব্রুয়ারি, ২০২৩ | ৭:৩৫
খঃ তানজিবুর, নাটোর সদর প্রতিনিধি
আপডেটঃ ২৫ ফেব্রুয়ারি, ২০২৩ | ৭:৩৫
Link Copied!
নাটোরে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ! -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

নাটোর জেলা বিএনপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। কার্যালয়কে লক্ষ্য করে পাঁচটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

তবে বিএনপির কর্মসূচী ঘিরে আতঙ্ক সৃষ্টি করতে এই বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে দলের নেতারা অভিযোগ করেছেন।

আজ শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে সাত টায় শহরের আলাইপুরস্থ জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

জানা যায়, সকাল সাড়ে সাতটায় আলাইপুর কার্যালয়ের সামনে একদল যুবক পাঁচটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে চলে যায়। এসময় কার্যালয়ে বিএনপির কোন নেতাকর্মী ছিলেন না৷

জেলা বিএনপির আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চু অভিযোগ করেন, শান্তি সমাবেশের নামে দেশব্যপী বিএনপির পূর্বঘোষিত কর্মসূচি পালনে বাধা দেয়ার জন্যই আওয়ামী লীগ এই হামলা চালিয়েছে।

সম্প্রতি সরকারের পদত্যাগসহ নানা দাবীতে রাজপথে বিএনপির কর্মসূচি সফলভাবে পালিত হচ্ছে। আমরা আশঙ্কা করছি নাটোরের কর্মসূচি পন্ড করতে আজ এ ধরনের ঘটনা ঘটাতে পারে তারা।

বিজ্ঞাপন

এ ব্যাপারে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান বলেন, বিএনপি নেতাকর্মীরা নিজেরাই একটি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চায়।

তাই তারা নিজেরাই এ বিস্ফোরণ ঘটিয়ে আওয়ামী লীগের উপর দায় চাপাচ্ছে। আমাদের নেতাকর্মীরা শান্তি সমাবেশ করার প্রস্ততি নিচ্ছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিম আহমেদ বলেন, শহরে দুই দলের কর্মসূচি চলাকালে পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশি তৎপরতা বাড়ানো হয়েছে। কাউকে বিশৃঙ্খলা করতে দেয়া হবে না।

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত