গোদাগাড়ীতে ৮টি স্বর্ণের বারসহ গ্রেপ্তার ১ « বাংলাখবর প্রতিদিন

গোদাগাড়ীতে ৮টি স্বর্ণের বারসহ গ্রেপ্তার ১

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ মার্চ, ২০২৩ | ৩:৪৯
ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ মার্চ, ২০২৩ | ৩:৪৯
Link Copied!
গোদাগাড়ীতে ৮টি স্বর্ণের বারসহ গ্রেপ্তার ১ -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

রাজশাহীর গোদাগাড়ীতে অভিযান চালিয়ে ৮ টি স্বর্ণের বারসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তাকৃত স্বর্ণ ব্যবসায়ী হলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বকচর এলাকার আব্দুল মান্নানের ছেলে কামরুজ্জামান (২৭)।

শনিবার বেলা সাড়ে ১২ টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে গোদাগাড়ী সরকারি কলেজের সামনে রাজশাহী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও গোদাগাড়ী থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে স্বর্ণেরবার গুলো উদ্ধার করে।

বিজ্ঞাপন

রাজশাহী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক পারভিন আক্তার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি চাঁপাইনবাবগঞ্জ থেকে এক ব্যাক্তি গোদাগাড়ীতে স্বর্ণ বিক্রয়ের উদ্দেশ্যে ইজি বাইকে চড়ে যাচ্ছে।

গোদাগাড়ী সরকারি কলেজের সামনে গোদাগাড়ী থানা পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে কামরুজ্জামানানের কাছে থাকা ৮টি স্বর্ণের বার উদ্ধার ও গ্রেপ্তার করা হয়।

গোদাগাড়ী মডেল থানার ওসি কামরুজ্জামান বলেন, ঘটনাস্থলে ম্যাজিস্ট্রেট পাঠানো হচ্ছে।

বিজ্ঞাপন

এগুলো আরো যাচাই বাছাই করে আইনি ব্যবস্থা গ্রহণ এবং ঘটনার বিস্তারিত পরে জানানো হবে বলে জানান।

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত