রাবিতে ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন শুরু আগামীকাল! « বাংলাখবর প্রতিদিন

রাবিতে ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন শুরু আগামীকাল!

আল-মামুন আশিক, রাবি প্রতিনিধি
আপডেটঃ ১৪ মার্চ, ২০২৩ | ৮:০৫
আল-মামুন আশিক, রাবি প্রতিনিধি
আপডেটঃ ১৪ মার্চ, ২০২৩ | ৮:০৫
Link Copied!
রাবিতে ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন শুরু আগামীকাল! -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) স্নাতক (সম্মান) ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন শুরু কাল। এবারও থাকছে দ্বিতীয় বার পরীক্ষা দেয়ার সুযোগ। মঙ্গলবার (১৪ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক খাদেমুল ইসলাম মোল্লা এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, কাল (বুধবার) দুপুর ১২ টা থেকে প্রাথমিক আবেদন শুরু হয়ে এই মাসের ২৭ তারিখ পর্যন্ত চলবে। এবারের ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদনের জন্য ৫০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে।

প্রাথমিক আবেদনে বাছাইকৃত যোগ্য প্রার্থীদের দ্বিতীয় পর্যায়ের চুড়ান্ত আবেদন চলবে ৯ এপ্রিল থেকে ১৫ এপ্রিল পর্যন্ত। বাছাইকৃত শিক্ষার্থীদের চূড়ান্ত আবেদন জন্য সার্ভিস চার্জসহ ১১০০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞাপন

এবারের ভর্তি পরীক্ষাতেও গতবারের মতো শুধু ১০০টি বহুনির্বাচনী (এমসিকিউ) প্রশ্নে পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগামী ২৯ মে ‘সি’ (বিজ্ঞান) ইউনিটের মধ্যদিয়ে রাবির ২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরেরদিন ৩০ মে ‘এ’ (মানবিক) ইউনিট ও ৩১ মে ‘বি’ (বাণিজ্য) ইউনিটের পরীক্ষার মধ্যে দিয়ে ভর্তি পরীক্ষা শেষ হবে।

এবছর এ (মানবিক), বি (ব্যবসা) ও সি (বিজ্ঞান) এই তিন ইউনিট ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১ ঘন্টা সময়সীমার এই পরীক্ষা চার শিফটে অনুষ্ঠিত হবে। ৮০টি বহুনির্বাচনি প্রশ্নের মোট নম্বর ১০০।

প্রতি ৪ ভুল প্রশ্নের জন্য ১ নম্বর কাটা যাবে। ভর্তি পরীক্ষা প্রতিদিন সকাল ৯টা থেকে ১০টা, ১১টা থেকে ১২টা, দুপুর ১টা থেকে ২টা ও সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত চলবে। ভর্তি পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ২০২২-২৩ সেশনের ভর্তি পরীক্ষায় মানবিক থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে চতুর্থ বিষয়সহ নূন্যতমজিপিএ-৭, বাণিজ্য থেকে নূন্যতম ৭.৫ এবং বিজ্ঞান থেকে নূন্যতম ৮ পেতে হবে।

এছাড়া জিসিই(ও) পর্যায়ে পরীক্ষায় পাঁটটি বিষয়ে (এ) পর্যায়ে অন্তত দুটি বিষয়ে উত্তীর্ণ হতে হবে। উভয় পর্যায়ে মোট ৭ বিষয়ের মধ্যে ৪টিতে বি এবং ৩টিতে সি পেতে হবে।

তাছাড়া ইংরেজি প্রশ্নপত্রে কেউ পরীক্ষা দিতে আগ্রহী হলে চূড়ান্ত আবেদনের সময় অবশ্যই ইংরেজি প্রশ্নপত্রের জন্য অতিরিক্ত ফরম পূরণ করতে হবে।

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত