রাবির সংঘর্ষে শিক্ষার্থীদের নিরাপত্তা ও দোষীদের শাস্তির দাবি! « বাংলাখবর প্রতিদিন

রাবির সংঘর্ষে শিক্ষার্থীদের নিরাপত্তা ও দোষীদের শাস্তির দাবি!

আল-মামুন আশিক, রাবি প্রতিনিধি
আপডেটঃ ১৬ মার্চ, ২০২৩ | ২:৩৬
আল-মামুন আশিক, রাবি প্রতিনিধি
আপডেটঃ ১৬ মার্চ, ২০২৩ | ২:৩৬
Link Copied!
রাবির সংঘর্ষে শিক্ষার্থীদের নিরাপত্তা ও দোষীদের শাস্তির দাবি! -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শিক্ষার্থী-স্থানীয়দের মধ্যে সংঘর্ষের ঘটনায় জড়িতদের সুষ্ঠু বিচার ও ছাত্র-ছাত্রীদের পূর্ণাঙ্গ নিরাপত্তার দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৬ মার্চ) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে নিপীড়ন বিরোধী শিক্ষকদের ব্যানারে এক মানববন্ধন কর্মসূচি থেকে এ দাবি জানান তারা।

কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক সালেহ হাসান নকীব বলেন, ছাত্রদের ওপর যে গুলি চলল, নির্যাতন হল, বিনোদপুরে যে ধ্বংসাত্মক ঘটনা ঘটল এর পেছনে কার দায় সেগুলো চিহ্নিত করতে হবে। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ব্যর্থতাগুলো খুঁজে বের করতে হবে। এইগুলোও যদি না করা হয় তবে ভবিষ্যতেও এই ধরণের ঘটনা ঘটতে থাকবে।

এ সময় অর্থনীতি বিভাগের অধ্যাপক ফরিদ উদ্দিন খান বলেন, শত শত শিক্ষার্থী যখন আহত হয়েছে তখন প্রশাসনের বোঝা উচিত ছিল শিক্ষার্থীরা এত সহজে সেখান থেকে ফিরে আসবে না। আগামি দিন গুলোতে এ রকম চলতে থাকলে পরবর্তী প্রজন্মে শিক্ষার্থীরা এ বিশ্ববিদ্যালয়ে পড়তে আসবে কিনা সন্দেহ। ঘটনার শুরুতে পুলিশ ইচ্ছা করলে ঘটনা সামাল দিতে পারত। কিন্তু পুশিল সেটা করে নি। মুল ঘটনার সাথে জড়িতদের প্রশাসনের আওতায় এনে বিচারের ব্যবস্থা গ্রহন করা হোক।

বিজ্ঞাপন

রাকসু আন্দোলন মঞ্চের সদস্য সচিব আমানউল্লাহ বলেন, যারা এই ক্ষুদ্র ঘটনাকে এত বড় করলো তাদের আমরা তদন্ত সাপেক্ষে বিচারের দাবি জানাচ্ছি। এছাড়াও ছত্রলীগের সিট বাণিজ্যের কারনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হলে এলোটমেন্ট থাকা সত্ত্বেও সিটে উঠতে পাচ্ছে না। ছত্রলীগের উচিত বিশ্ববিদ্যালয়ের হল গুলোতে অধিকার বঞ্চিতদের নিয়ে আন্দোলন করা। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, প্রক্টরিয়াল বডিতে যারা আছে তাদের সচেষ্ট ভূমিকা পালন করতে হবে, শিক্ষার্থীদের হলে সিট নিশ্চিত করতে হবে এবং এই ঘটানার সাথে যারা জরিত আছে তাদের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচারের মুখোমুখি আনতে হবে।

মানববন্ধন কর্মসূচিতে সঞ্চালনা করেন আরবি বিভাগের অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদ। এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন রাকসু আন্দোলন মঞ্চের আহ্বায়ক আব্দুল মজিদ অন্তর, সদস্য সচিব আমান উল্লাহ খান। কর্মসূচি সংহতি প্রকাশ করে বিভিন্ন বিভাগের কয়েকজন শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত