রাবি ভর্তি পরীক্ষায় প্রথমিক আবেদন ৪ লাখ! « বাংলাখবর প্রতিদিন

রাবি ভর্তি পরীক্ষায় প্রথমিক আবেদন ৪ লাখ!

আল-মামুন আশিক, রাবি প্রতিনিধি
আপডেটঃ ২৮ মার্চ, ২০২৩ | ৪:২৪
আল-মামুন আশিক, রাবি প্রতিনিধি
আপডেটঃ ২৮ মার্চ, ২০২৩ | ৪:২৪
Link Copied!
রাবি ভর্তি পরীক্ষায় প্রথমিক আবেদন ৪ লাখ! -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন শেষ হয়েছে। সোমবার (২৭ মার্চ) রাত ১২টায় ভর্তি পরীক্ষার প্রাথমিক আবদেন শেষ হয় ।

এর আগে গত ১৫ মার্চ দুপুর ১২টা থেকে আবেদন শুরু হয়। ভর্তি পরীক্ষায় সর্বমোট আবেদন পড়েছে চার লাখ ১ হাজার ৪১৪টি ।

মঙ্গলবার (২৮ মার্চ) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক
প্রদীপ কুমার পাণ্ডে ।

বিজ্ঞাপন

জনসংযোগ দফতরের প্রশাসক জানান, গত ১৫ মার্চ রাত ১২টা থেকে স্নাতক প্রথমবর্ষ ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন শুরু হয়। ২৭ মার্চ রাত ১২টা পর্যন্ত সর্বমোট আবেদন পড়েছে চার লাখ ১ হাজার ৪১৪টি ।

এ বছর ‘এ’ ইউনিটে (মানবিক) ১ লাখ ৪৮ হাজার ৬১০টি, ‘বি’ ইউনিটে (বাণিজ্য) ৯৮ হাজার ৬৪৪টি ও ‘সি’ ইউনিটে (বিজ্ঞান) ১ লাখ ৫৪ হাজার ১৬০টি আবেদন পড়েছে। আবেদন যাচাই-বাছাই শেষে আগামী ৯ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত চূড়ান্ত আবেদন প্রক্রিয়া চলবে ।

বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এবার ২৯ থেকে ৩১ মে পর্যন্ত ‘এ’, ‘বি’ এবং ‘সি’ তিন ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ।

বিজ্ঞাপন

প্রাথমিক আবেদনকারীদের মধ্য থেকে এইচএসসি/সমমান পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রতি ইউনিটে সর্বোচ্চ ৭২ হাজার জন এবং বিভিন্ন কোটায় আবেদনকারীরা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন ।

তিন দিনে চারটি শিফটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সকাল ৯টা থেকে ১০ টা, বেলা ১১টা থেকে দুপুর ১২ টা, বেলা ১টা থেকে ২টা এবং বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত পরীক্ষা হবে ।

৮০টি বহুনির্বাচনী প্রশ্নে পরীক্ষা নেওয়া হবে যার মান ১০০। প্রতি ৪ টি ভুল উত্তরের জন্য এক নম্বর কাটা যাবে ।

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত