কেন্দ্রীয় নেতাদের সাথে ইউনিয়ন যুবলীগের নব গঠিত কমিটির ফুলেল শুভেচ্ছা বিনিময় « বাংলাখবর প্রতিদিন

কেন্দ্রীয় নেতাদের সাথে ইউনিয়ন যুবলীগের নব গঠিত কমিটির ফুলেল শুভেচ্ছা বিনিময়

অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ১৭ সেপ্টেম্বর, ২০২৩ | ৮:৪২
অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ১৭ সেপ্টেম্বর, ২০২৩ | ৮:৪২
Link Copied!
রাঙ্গাবালীতে কেন্দ্রীয় যুবলীগ নেতৃবৃন্দ -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

রিপোর্ট: রাঙ্গাবালি প্রতিনিধি
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়ন যুবলীগের নব গঠিত কমিটির নেতৃবৃন্দের সাথে কেন্দ্রীয় যুবলীগের নেতাদের ফুলেল শুভেচ্ছা বিনিময় হয়েছে। কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল ইসলাম নিখিল ও সাংগঠনিক সম্পাদক এডভোকেট শামীম আল সাইফুল সোহাগের সাথে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন ইউনিয়ন যুবলীগের নতুন সভাপতি মোঃ জাহিদুল ইসলাম রিপন ও সাধারণ সম্পাদক মোঃ আল আমিন হাওলাদার।

জানাগেছে, দীর্ঘদিন ধরে চরমোন্তাজ ইউনিয়ন যুবলীগের কার্যক্রম একটি আহবায়ক কমিটির মাধ্যমে চলে আসছিল। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উপজেলার গুরুত্বপূর্ন এ ইউনিয়নটির সাংগঠনিক কার্যক্রমকে বেগবান ও শক্তিশালী করা জরুরী হয়ে পড়ে।

এমতাবস্থায়, গত বছরের ডিসেম্বরের শেষের দিকে ত্রিবার্ষিক সম্মেলন করা হলেও নানা জটিলতায় দীর্ঘদিন ধরে কমিটি প্রকাশ করা সম্ভব হয়নি। সম্প্রতি গত ২রা সেপ্টেম্বর পটুয়াখালী জেলা যুবলীগের সম্মতিক্রমে, রাঙ্গাবালী উপজেলা যুবলীগের সভাপতি মোঃ হুমায়ুন তালুকদার ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ রিয়াজ হাওলাদারের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞ্বপ্তিতে চরমোন্তাজ ইউনিয়ন যুবলীগের ৬১ সদস্য বিশিষ্ঠ পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। নব গঠিত এ কমিটিতে জাহিদুল ইসলাম রিপন কে সভাপতি, আল আমিন হাওলাদারকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়।

বিজ্ঞাপন

এ ব্যাপারে ইউনিয়ন যুবলীগের সভাপতি জাহিদুল ইসলাম রিপন বলেন, আগামী জাতীয় নির্বাচনে জোড়ালো ভূমিকা রাখার লক্ষ্যে রাঙ্গাবালী উপজেলা নেতৃবৃন্দ অনেক ভেবেচিন্তে একটি শক্তিশালী ও স্বচ্ছ কমিটি এবার চরমোন্তাজে উপহার দিয়েছেন, ফলে ইউনিয়নের সাধারণ কর্মীরাও আমাদের সাদরে গ্রহণ করেছে।

তাই ঐক্যবদ্ধ ইউনিয়ন যুবলীগের পক্ষ থেকে কেন্দ্রীয় যুবলীগের নেতৃত্বকে শুভেচ্ছা জানানো এবং ভবিষ্যতের সুচিন্তিত দিক নির্দেশনা নিতে আমরা তাদের সাথে সাক্ষাত করেছি। যে লক্ষ্য অ উদ্দ্যেশ্য নিয়ে সংগঠনের পবিত্র দায়িত্ব আমাদের অর্পন করা হয়েছে তা বাস্তবায়নে আমি ও আমার সদস্যরা সর্বদা বদ্ধপরিকর।

বিজ্ঞাপন

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত