ইসলামপুরে দুর্ধর্ষ আন্তঃ ডাকাত সর্দার সাত্তার আটক « বাংলাখবর প্রতিদিন

ইসলামপুরে দুর্ধর্ষ আন্তঃ ডাকাত সর্দার সাত্তার আটক

অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ২৯ অক্টোবর, ২০২৩ | ৩:৫৬
অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ২৯ অক্টোবর, ২০২৩ | ৩:৫৬
Link Copied!
ডাকাত সর্দার আটক -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

রিপোর্ট: মোঃ এমদাদুল হক

জামালপুরের ইসলামপুর উপজেলাধীন কুলকান্দি ইউনিয়নের জিগাতলা গ্রামের মৃত মহির উদ্দিন মইনের ছেলে আন্তঃ ডাকাত দলের সর্দার দুর্ধর্ষ আব্দুস সাত্তারকে (৬২) আটক করেছে ইসলামপুর থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার মো. কামরুজ্জামান।

যমুনা নদী ও নদীর তীরবর্তী এলাকার মানুষের ত্রাস ও মূর্তমান আতঙ্কের নাম ডাকাত কুখ্যাত আব্দুস সাত্তার।
জানা যায়, ২৭ অক্টোবর শুক্রবার বিকেল সাড়ে ৪ টার দিকে দেওয়ানগঞ্জ উপজেলার হাতীভাঙ্গা ইউনিয়নের দেওয়ানগঞ্জ-ফুলছড়ি (গাইবান্ধা জেলা) সীমান্তবর্তী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন

এবিষয়ে জামালপুরের পুলিশ সুপার মো. কামরুজ্জামান সংবাদ সম্মেলনে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ইসলামপুর থানা পুলিশের একটি চৌকস দল পুলিশ সুপারের নির্দেশনায় সহকারী পুলিশ সুপার, ইসলামপুর সার্কেল অভিজিত দাস এর নেতৃত্বে অফিসার ইনাচার্জ সুমন তালুকদার, এসআই (নিঃ) আক্রাম এবং এসআই (নিঃ) আজিজসহ অন্যান্য অফিসার ফোর্সের সহায়তায় ইসলামপুর থানা পুলিশের একটি চৌকস দল ছদ্মবেশে তাকে আটক করেন।

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত ডাকাত সর্দার আব্দুস সাত্তারের বিরুদ্ধে একাধিক হত্যা মামলা, গরু চুরি ও ডাকাতি মামলাসহ আরো ৭টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা মুলতবি রয়েছে। গ্রেপ্তারকৃত ডাকাত দলের প্রধান আব্দুস সাত্তার যমুনা নদী ও নদীর তীরবর্তী এলাকায় ত্রাস ও আতঙ্কের নাম। সে ভাড়াটে খুনি হিসেবেও কাজ করতেন বলে এলাকায় জনশ্রুতি রয়েছে ।

বিজ্ঞাপন

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত