হরতালের শেষ দিনেও সতর্ক পাহারায় ছাত্রলীগ « বাংলাখবর প্রতিদিন

হরতালের শেষ দিনেও সতর্ক পাহারায় ছাত্রলীগ

ইমরান- মহানগর প্রতিনিধি,ঢাকা
আপডেটঃ ২ নভেম্বর, ২০২৩ | ১:০৪
ইমরান- মহানগর প্রতিনিধি,ঢাকা
আপডেটঃ ২ নভেম্বর, ২০২৩ | ১:০৪
Link Copied!

অবরোধের শেষ দিনেও সতর্ক পাহারায় রয়েছে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগ। নাশকতা ঠেকাতে গুলিস্তানে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন দলটির নেতারা।

২নভেম্বর (বৃহস্পতিবার) সকাল ৯টা থেকে নেতাকর্মীদের আসতে দেখা যায়। বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে নেতাকর্মীদের সংখ্যাও বাড়ছে।

বর্তমানে সেখানে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি রাজিবুল ইসলাম বাপ্পি, এখানে আরো আছেন পল্টন থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সি এম পিয়াল হাসান সহ দলীয় নেতাকর্মীরা অবস্থান করছেন।

বিজ্ঞাপন

সরকার পতনে এক দফার আন্দোলনের চূড়ান্ত ধাপে হরতাল-অবরোধের মতো কর্মসূচি পালন করে আসছে বিএনপি। এরই ধারাবাহিকতায় গত রোববার (২৯ অক্টোবর) হরতাল শেষে তিনদিনের অবরোধ কর্মসূচি ঘোষণা করে দলটি। তবে বিএনপি নির্বাচন বানচালে নাশকতা করতে চায় জানিয়ে মাঠে থাকার ঘোষণা দিয়েছে ছাত্রলীগ।

অবস্থান নেওয়া ছাত্রলীগ নেতাকর্মীরা জানান, বিএনপি নাশকতার নামে নির্বাচন বানচাল করতে চায়। তারা জনগণের জানমালের ক্ষতি করতে চায়। তারা দেশকে একটি অস্থিতিশীল অবস্থায় নিয়ে যেতে চায়। আমরা তাদের এই সহিংসতার বিরুদ্ধে এবং জনগণের জান-মালের রক্ষায় শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছি। আমরা সতর্ক পাহারায় আছি।

এর আগে, এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএনপির অবরোধ কর্মসূচির বিপরীতে আওয়ামী লীগের শান্তিপূর্ণ কর্মসূচির ঘোষণা দেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বিজ্ঞাপন

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপি-জামায়াত হরতাল, অবরোধ ও সমাবেশের নামে যাতে নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে জনগণের জান-মালের ক্ষয়ক্ষতি সাধন, রাষ্ট্রীয় সম্পদ বিনষ্ট এবং ধ্বংসাত্মক অপতৎপরতা ও কোনো ধরনের সন্ত্রাস সৃষ্টি করতে না পারে, সেজন্য জনগণকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, সেবকলীগ ও আরো অন্য দলিয়ো লোক সহ সর্বস্তরের নেতাকর্মীদের সর্বাত্মক সতর্ক অবস্থানে থেকে প্রতিরোধ গড়ে তোলার জন্য আহ্বান জানানো যাচ্ছে।

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত