এ.আর ট্রেডার্সের সাড়ে তিন কোটি টাকা অনলাইন ক্যাসিনোতে তসরুপ « বাংলাখবর প্রতিদিন

ক্যাসিনো সম্রাট বিল্লালের কান্ড

এ.আর ট্রেডার্সের সাড়ে তিন কোটি টাকা অনলাইন ক্যাসিনোতে তসরুপ

অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ২ নভেম্বর, ২০২৩ | ১১:২৯
অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ২ নভেম্বর, ২০২৩ | ১১:২৯
Link Copied!

রিপোর্ট: অন্তর সাহা

ঝিনাইদহের এ.আর ট্রেডার্স এর হিসাব রক্ষক
বিল্লাল হোসেন, পিতা -শরিফুল ইসলাম,গ্রাম-শিকারপুর, ঝিনাইদহ সদর। এই বিল্লাল ঝিনাইদহ জেলার বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোঃ আবিদুর রহমান লালু মিয়ার ফার্মের ম্যানেজার এবং ক্যাশিয়ার কাম হিসাব রক্ষক হিসাবে দীর্ঘ ৭ বছর যাবত কাজ করে আসছিলো।

কিন্তু হঠাৎ লালু মিয়া অসুস্থ হয়ে দেড় মাস ঝিনাইদহের বাইরে হাসপাতালে চিকিৎসায় ছিলেন। এই সুযোগে হিসাব রক্ষক বিল্লাল, লালু মিয়ার ফার্মের আনুমানিক সাড়ে তিন কোটি টাকা ওয়ান এক্স বেট অন লাইন ক্যাসিনো জুয়া খেলে তসরুপ করে। এই বিষয়ে বিল্লালের নিজের শিকারউক্তি আছে সাংবাদিকদের কাছে, প্রায় দেড় কোটি টাকা সে ক্যাসিনো খেলেছে।

বিজ্ঞাপন

এদিকে লালু মিয়া চিকিৎসা শেষে বাসায় এসে ফার্মের হিসাব রক্ষক বিল্লালের কাছে হিসাব চাইলে, বিল্লাল ঝিনাইদহ থেকে পলিয়ে যায়। বহু খোঁজাখুজির পর যখন বিল্লাল কে পাওয়া গেল তখন বিল্লাল এবং বিল্লালে বাবা শরিফুল, লালু মিয়ার টাকা না দেওয়ার জন্য এলাকার বিভিন্ন লোক ধরাধরি এবং বিল্লাল কে হাসপাতালে ভর্তি করিয়ে বিভিন্ন ভাবে নাটক শুরু করে দিয়েছে।

বর্তমানে সাড়ে তিন কোটি টাকা হারিয়ে মহা বিপদে লালু মিয়া। এই সকল বিষয়ে বিল্লালের কাছে জানতে চাইলে সে বলে আমি দেড় কোটি টাকা মতো নিয়েছি, ক্যাসিনো খেলেছি, আমি বিভিন্ন স্থানে টাকা পাবো আমাকে কয়টা দিন সময় দিন আমি টাকা ফেরত দিয়ে দিবো।

কিন্তু অসুস্থ লালু মিয়া প্রতিষ্ঠানের সাড়ে তিন কোটি টাকার তসরুপ দেখে আরো অসুস্থ হয়ে পড়েছেন,তিনি সবার কাছে এই বেইমান বিল্লালের কাছ থেকে তার কষ্টের টাকা আদায়ের জন্যে সহযোগিতা চেয়েছেন।।

বিজ্ঞাপন

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত