
কুমিল্লা-২ আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী এটিএম মঞ্জুরুল ইসলাম
অনলাইন নিউজ ডেস্ক
Link Copied!
জাতীয় পার্টির মনোনয়ন -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

রিপোর্ট: রাসেল আহমেদ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৪ এ কুমিল্লা ০২ (হোমনা ও মেঘনা) আসনে জাতীয় পার্টির মনোনয়নপ্রাপ্ত কেন্দ্রীয় কমিটির সদস্য ও হোমনা উপজেলা জাতীয় পার্টির সভাপতি এটিএম মঞ্জুরুল ইসলাম (শামীম) মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।
মঙ্গলবার (২৮ নভেম্বর) সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্ষেমালিকা চাকমার কাছ থেকে তিনি এ মনোনয়নপত্র সংগ্রহ করেন।
এসময় উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম-সচিব অ্যাড. আলী আহমেদ, হোমনা উপজেলা জাতীয় যুব সংহতির সভাপতি সরকার মুকুল মাহমুদসহ জাতীয় পার্টির হোমনা উপজেলা শাখার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
মনোনয়ন পত্র সংগ্রহ শেষে তিনি সকলের নিকট দোয়া ও মূল্যবান ভোট প্রত্যাশা করেছেন।


