সমর্থকদের সাথে নিয়ে মনোনয়ন পত্র জমা দিলেন অনুপম শাজাহান জয় « বাংলাখবর প্রতিদিন

সমর্থকদের সাথে নিয়ে মনোনয়ন পত্র জমা দিলেন অনুপম শাজাহান জয়

ইলিয়াস কাশেম, সখিপুর প্রতিনিধি (টাঙ্গাইল)
আপডেটঃ ১ ডিসেম্বর, ২০২৩ | ৩:৫৩
ইলিয়াস কাশেম, সখিপুর প্রতিনিধি (টাঙ্গাইল)
আপডেটঃ ১ ডিসেম্বর, ২০২৩ | ৩:৫৩
Link Copied!
মনোনয়ন পত্র জমা -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

৩০ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন পত্র জমা দেয়ার শেষ দিনে, দুপুর সাড়ে বারোটার দিকে ১৩৭ টাঙ্গাইল ০৮ বাসাইল-সখীপুর নির্বাচনী এলাকার বাংলাদেশ আওয়ামিলীগ মনোনীত প্রার্থী,সখীপুর উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক ও (সাবেক এমপি) জনাব অনুপম শাজাহান জয় হাজারো দলীয় নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ফারজানা আলমের দপ্তরে মনোনয়ন পত্র জমা দিলেন।

এ-সময় তার সঙ্গে ছিলেন,সখীপুর উপজেলা আওয়ামিলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব আলহাজ্ব শওকত শিকদার, সখীপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব জুলফিকার হায়দার কামাল,সখীপুর উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান জনাব কুতুবউদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি আতিকুর রহমান বুলবুল, ভাইসচেয়ারম্যান শফিকুল ইসলাম কাজী বাদল,মহিলা ভাইসচেয়ারম্যান,লুৎফা আনোয়ার উপজেলা আওয়ামিলীগের সাংগঠনিক সম্পাদক সারোয়ার শিম্মী,উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক জাহাঙ্গীর তারেক,গজারিয়া ইউপি চেয়ারম্যান এডঃ আনোয়ার হোসেন সখীপুরী,বড়চওনা ইউপি চেয়ারম্যান আজহার হোসেন,হাতিবান্ধা ইউপি চেয়ারম্যান শাজাহান খান রবিন,বহুরিয়া ইউপি চেয়ারম্যান নূরে আলম মুক্তা,হতেয়া রাজাবাড়ি ইউপি চেয়ারম্যান জনাব হুমায়ুন, বহেড়াতৈল ইউপি চেয়ারম্যান ওয়াদুদ হোসেনসহ প্রায় সবকয়টি ইউপি চেয়ারম্যান,উপজেলা আওয়ামিলীগ নেতা ও টাঙ্গাইল জেলা পরিষদের সাবেক সদস্য গোলাম কিবরিয়া বাদল,সখীপুর বিআরডিপি চেয়ারম্যান রুহুল আমিন, উপজেলা আওয়ামিলীগ সদস্য শিবলী সাদিকসহ যুবলীগ ছাত্রলীগ,স্বেচ্ছাসেবক লীগসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সাধারণ সমর্থক বৃন্দ।

মনোনয়ন পত্র জমাদান শেষে,অপেক্ষারত বিভিন্ন মিডিয়ার সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরসহ সংক্ষিপ্ত বক্তব্য রাখেন তিনি।এ-সময় সখীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক প্রথম আলো প্রতিনিধি সখীপুরের খ্যাতিমান সাংবাদিক জনাব ইকবাল গফুরের বিভিন্ন প্রশ্নের উত্তর করেন জনাব অনুপম শাজাহান জয়।

বিজ্ঞাপন

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত