রাবিতে ছাত্রদলের দেয়াল লিখন « বাংলাখবর প্রতিদিন

রাবিতে ছাত্রদলের দেয়াল লিখন

অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ২ ডিসেম্বর, ২০২৩ | ১১:৩৪
অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ২ ডিসেম্বর, ২০২৩ | ১১:৩৪
Link Copied!
ছাত্রদলের দেয়াল লিখন -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ও শহরের বিভিন্ন জায়গায় দেয়ালে লিখন করেছে শাখা ছাত্রদল। শনিবার (২ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ডাকা হরতাল ও অবরোধ কর্মসূচির সমর্থনে ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী এই কর্মসূচি পালন করেন।

বিশ্ববিদ্যালয়ের কয়েকটি বাসে, মেইন গেইটের পাশে, বাইরের দেওয়ালে, কয়েকটি একাডেমিক ভবনের দেয়ালে লিখন করেছে তারা। এসব দেয়ালে লেখা ছিলো ‘আপনি যাত্রী না হলে যাত্রীবিহীন পরিবহণ চলবে না। আপনি ক্রেতা না হলে দোকান পাট খুলবে না। আওয়াজ তুলুন, এবার আর ছাড় নাই ভোটের অধিকার ফেরত চাই।’

এ সময় দেয়াল লিখন কর্মসূচিতে অংশ নিয়েছিলেন শাখা ছাত্রদল নেতা জুবায়ের, তন্ময় ও জিসান। তারা জানান, বিএনপির ডাকা হরতাল ও অবরোধ কর্মসূচির সমর্থনে তারা এই দেয়াল লিখন করেছে। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে শাখা ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহাম্মেদ রাহীর সৌজন্যে এ কর্মসূচি পালন করেছেন তারা।

বিজ্ঞাপন

দেয়াল লিখন সম্পর্কে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহাম্মেদ রাহী বলেন, ‘বাংলাদেশের তরুণ ভোটারসহ কেউ বিগত ১৭ বছর ধরে ভোট দিতে পারে না। দেশনায়ক তারেক রহমানের দিকে বাংলাদেশের আঠারো কোটি জনগণ তাকিয়ে রয়েছে। তার আহ্বানে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তার কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা বিশ্ববিদ্যালয় সহ রাজশাহীতে দেওয়াল লিখনের ব্যবস্থা করেছি। যাতে সাধারণ জনগণের সুষ্ঠ ভোটের মাধ্যমে সরকার নির্বাচিত হয়ে দেশ পরিচালনা করতে পারে।’

বিজ্ঞাপন

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত