মধুপুরে জমি নিয়ে বিরোধে মধ্যযুগীয় কায়দায় প্রতিপক্ষের উপর বর্বর নির্যাতন « বাংলাখবর প্রতিদিন

মধুপুরে জমি নিয়ে বিরোধে মধ্যযুগীয় কায়দায় প্রতিপক্ষের উপর বর্বর নির্যাতন

ইলিয়াস কাশেম, টাঙ্গাইল প্রতিনিধি
আপডেটঃ ৬ ডিসেম্বর, ২০২৩ | ৯:১৬
ইলিয়াস কাশেম, টাঙ্গাইল প্রতিনিধি
আপডেটঃ ৬ ডিসেম্বর, ২০২৩ | ৯:১৬
Link Copied!
নারীকে গাছে বেধে নির্যাতন -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

টাঙ্গাইলে জেলার মধুপুরে জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধ মা, দুই ছেলে ও এক ছেলের স্ত্রীকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।স্থানীয়দের কেউ একজন সরকারি সেবা কেন্দ্র ৯৯৯-এ কল করে নির্যাতিত পরিবারের সদস্যদের মুক্ত করান।

নির্যিততরা মুক্ত হওয়ার পর,এদের একজনকে আশংকাজন অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এবং বউ ও শাশুড়ি ১০০ শয্যার মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আছেন বলে জানা গেছে।

এ ঘটনায় মধুপুর থানা পুলিশ মামলা নিচ্ছে না বলে অভিযোগ উঠলেও,অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা আজিজুর রহমান জানান,ভূক্কভোগীদের পক্ষে কোন লিখিত অভিযোগ না পাওয়ায় এখনও আইনগত ব্যবস্থা নেয়া যায়নি,তবে যেকোনো সময় লিখিত অভিযোগ পেলেই যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।

বিজ্ঞাপন

৪ নভেম্বর মঙ্গলবার সকালে মধুপুর পৌর এলাকার ৭নং ওয়ার্ডের পান্ডুরা গ্রামে এ নির্মম ঘটনাটি ঘটেছে বলে জানা যায়।

নির্যাতনের শিকার ব্যক্তিরা হলেন-ওই গ্রামের মৃত নুরুল ইসলামের স্ত্রী শাফিয়া বেগম, বড় ছেলে আলমগীর হোসেন, ছোট ছেলে জুব্বার আলী ও আলমগীরের স্ত্রী জ্যোসনা বেগম। এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় আলমগীরকে ময়মনসিংহ মেডিকেলে ও শাশুড়ি শাফিয়া এবং ছেলের বউ জ্যোৎসনাকে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে সূত্র জানান।

স্থানীয়রা জানান, পান্ডুরার মৃত নুরুল ইসলামের দুই ছেলে আলমগীর, জুব্বারের সঙ্গে প্রতিবেশী মৃত আবু শেখের ছেলে কালু শেখসহ তার ভাইদের সঙ্গে জমি নিয়ে বিরোধ দীর্ঘদিন থেকোই চলে আসছিল।এবং কি এই দুপক্ষের মধ্যে মামলা মোকদ্দমাও চলে আসছে বলে জানা যায়।দীর্ঘ ২৩ বছর বাটোয়ারা মামলা চলার পর চলতি বছরের ২৯ জানুয়ারি আলমগীর জুব্বাররা রায় পেয়ে জমির খাজনা খারিজ করেন।

বিজ্ঞাপন

মাঠ ও প্রিন্ট পর্চা তাদের নামেই এসেছে বলে জানা যায়। প্রতিপক্ষ কালু শেখ, ভাই আজগর, সামাদ গং এ নিয়ে গত কয়েক মাস আগে ওই জমির মালিক দাবি করে আদালতে ১৪৪ ধারা চেয়ে আবেদন করলে, আদালত স্থানীয় সংশ্লিষ্ট বিভাগের তদন্ত রিপোর্টের প্রেক্ষিতে ১৪৪ ধারা জারি করেন। পরে আলমগীর, জুব্বার গং কাগজপত্রের ভিত্তিতে ১৪৪ ধারার বিপরীতে জজ কোর্টে আপিল করেছেন বলেও জানা গেছে।

এ নিয়ে গত এক সপ্তাহ দুই পরিবারে উত্তেজনা চলছিল। মঙ্গলবার সকালে কালু মিয়া গং বিবদমান জমিতে গিয়ে ঘর নির্মাণ শুরু করেন। আলমগীর, জুব্বার গং বাধা দিতে গেলে তাদের প্রথমে পিটিয়ে পরে গাছের সঙ্গে বেঁধে ফেলে তারা। মা শাফিয়া ফেরাতে গেলে প্রতিপক্ষ তাকেও গাছে বেঁধে ফেলেন। শাশুড়িকে রক্ষায় এগিয়ে আসেন পর্দানশীল ছেলের বউ জ্যোৎসনা বেগম।

ওই ছেলের বউকেও বাদ দেয়নি প্রতিপক্ষ। তাকেও হাত-পা বেঁধে বসিয়ে রাখেন, এ অবস্থায় পুলিশকে ফোন দিয়ে জানানো হলেও পুলিশ দ্রুত না আসায় নির্যাতিতদের পক্ষে স্থানীয়দের কেউ একজন সরকারি সেবা কেন্দ্র ৯৯৯-এ কল করে সাহায্য চাওয়া হয়। পরে মধুপুর থানা পুলিশ এসে নির্যাতিদের হাত-পা বাঁধা অবস্থা থেকে উদ্ধার করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় মাতাব্বররা ঘটনাস্থলে এসে উভয়পক্ষকে নিবৃত্ত করার চেষ্টা করেন। মধুপুর থানাকে ফোন করে জানানো হয়। পুলিশ উদ্ধার শেষে আহতদের মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় আলমগীরকে ময়মনসিংহ মেডিকেলে পাঠানো হয়েছে। শাশুড়ি শাফিয়া, ছেলের বউ জ্যোৎসনাকে মধুপুর হাসপাতালে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে এবং জুব্বারকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়ছে জানা গেছে।

মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা আজিজুর রহমান জানান, জমি নিয়ে দুইপক্ষের মধ্যে বিরোধের জেরে ধাক্কাধাক্কির ঘনটা ঘটেছে। এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ দেয়নি বলে এখনও মামলা হয়নি জানিয়ে ওসি আজিজুর রহমান আরও বলেন, দুই পক্ষকে ডেকে এনে ১৪৪ ধারা জারি ও তার আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত শান্তি রক্ষায় জমিতে যেতে বারণ করা হয়েছে।

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত