রায়পুরে বিশাল নির্বাচনী সভা ও মি‌ছিলের মাধ্যমে শেষ হয় ‌নৌকার প্রচারনা « বাংলাখবর প্রতিদিন

রায়পুরে বিশাল নির্বাচনী সভা ও মি‌ছিলের মাধ্যমে শেষ হয় ‌নৌকার প্রচারনা

‌মোঃ হাছান আহমাদ ভূঁইয়া, ‌জেলা প্র‌তি‌নি‌ধি ( লক্ষ্মীপুর )
আপডেটঃ ৫ জানুয়ারি, ২০২৪ | ১১:৪০
‌মোঃ হাছান আহমাদ ভূঁইয়া, ‌জেলা প্র‌তি‌নি‌ধি ( লক্ষ্মীপুর )
আপডেটঃ ৫ জানুয়ারি, ২০২৪ | ১১:৪০
Link Copied!
নৌকার প্রচারণা -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

লক্ষ্মীপুর জেলার রায়পুরে বিশাল নির্বাচনী সভা ও মি‌ছিল করেছে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী এড.নূর উদ্দিন চৌধুরী নয়নের কর্মী-সমর্থকরা।

০৪ জানুয়ারী (বৃহস্পতিবার) রায়পুর উপজেলার বাস স্ট্যান্ড মাঠে সভার আয়োজন করে রায়পুর উপজেলা, পৌর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এই দি‌কে বিকেল ০৩ ঘ‌টিকা হই‌তে সভাস্থলে জড়ো হতে শুরু করে আওয়ামী লীগ সহ সহ‌যোগী সংগঠ‌নের লোকজন।

বিজ্ঞাপন

উক্ত সভায় বি‌ভিন্ন জ‌ায়গা থে‌কে মিছিল নিয়ে হাজির হয় রায়পুর উপজেলা আওয়ামী লীগ ও পৌর আওয়ামী লীগের নেতাকর্মীরা।

নির্বাচনী সভায় বক্তব্য কালে রায়পুর পৌর মেয়র গিয়াস উদ্দিন রুবেল ভাট বলেন, রায়পুরে উন্নয়নে কাজ করেছেন অ্যাডভোকেট নূরউদ্দিন চৌধুরী নয়ন। অন্য কেউ এমন উন্নয়ন করতে পারেনি। তার নির্বাচনী এলাকার প্রতিটি পর্যায় লেগেছে উন্নয়নের ছোঁয়া। উন্নয়নের স্বার্থে নৌকায় মার্কায় ভোট দিন।

আ‌য়ো‌জিত উক্ত সভায় সভাপতির বক্তব্যে রায়পুর পৌর আওয়ামী লীগের সভাপতি কাজী জামসেদ কবির বাক্কি বিল্লাহ বলেন, আড়াই বছরে নূর উদ্দিন চৌধুরী নয়ন অতুলনীয় উন্নয়ন করেছেন। নৌকা স্বাধীনতার প্রতীক, বঙ্গবন্ধুর প্রতীক, শেখ হাসিনার প্রতীক, উন্নয়নের প্রতীক। নৌকায় ভোট দিবেন উন্নয়নের জন্য, দেশের জন্য।

বিজ্ঞাপন

সভায় নৌকার প্রার্থী এড. নূর উদ্দিন চৌধুরী বলেন, আমাদের মতো নির্বাচনী সভা কোনো প্রার্থী করতে পারেনি। প্রকৃত অর্থে এমনটি জনগণের বিজয়, গনতন্ত্রের বিজয়। নৌকার স্বার্থে, শেখ হাসিনার স্বার্থে, উন্নয়নের স্বার্থে নৌকায় ভোট দিন। আমরা আগের নির্বাচনের চেয়ে দ্বিগুণ ভোট প্রত্যাশা করছি। দেশের উন্নয়নে নৌকা ও আওয়ামী লীগ অঙ্গীকারাবদ্ধ।

এ ছাড়া ও অনুষ্ঠিত নৌকার প্রার্থীর উক্ত নির্বাচনী সভায় উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল হায়দার বাবুল পাঠান। উপজেলা ভাইস চেয়ারম্যান মারুফ বিন জাকারিয়া । পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ জুটন প্রমূখ।

নির্বাচনী সভা শেষে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী নূরউদ্দিন চৌধুরী নয়নের নেতৃত্বে উপজেলা শহরে মিছিল বের করে সংগঠনটির নেতাকর্মীরা। পরে মিছিলটি শেষে দলীয় প্রচারণার আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত